মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নতুন সম্পর্কে অকারণে যে বিষয়গুলো নিয়ে ওভারথিংকিং হয়      ● ম্যাডোনার বায়োপিক নিয়ে অনিশ্চয়তা, যা জানালেন জুলিয়া গার্নার      ● মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি      ● পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর      ● শত্রুর রাডার ধ্বংসে ‘হরমুজ’ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান      ● নেতানিয়াহুর ঘনিষ্ঠ স্পিকারকে সরাতে চান আইজেনকোট      ● যাত্রাবাড়ী ও শেরে বাংলা নগর থানায় নতুন ওসি      ● বিশ্ব বিজ্ঞান দিবস আজ      ● শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার নেই কর্তৃপক্ষের      ● স্পেশাল ম্যারেজ অ্যাক্টে পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর      ● শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা      ● উল্লাপাড়ায় কৃষি প্রণোদনা পাচ্ছেন ২৬ হাজার কৃষক      
নতুন সম্পর্কে অকারণে যে বিষয়গুলো নিয়ে ওভারথিংকিং হয়
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১:৫৫ পিএম

সম্পর্কের শুরুর সময়টা আনন্দের হলেও এ পর্যায়ে অনেকের মনে নানা প্রশ্ন ও দুশ্চিন্তা তৈরি হয়। জীবনের অন্য ক্ষেত্রে বিচক্ষণ হলেও পছন্দের মানুষের সঙ্গে কথা বলার সময় একটি সাধারণ মেসেজ পাঠানো নিয়েও দ্বিধায় পড়েন অনেকে। কী লিখবেন, কখন লিখবেন কিংবা উত্তর পেতে দেরি হলে তার অর্থ কী—এসব বিষয় নিয়ে চলতে থাকে নানা হিসাব-নিকাশ। সম্পর্কের শুরুতে মানুষ সাধারণত যে পাঁচটি বিষয় নিয়ে অতিরিক্ত ভাবেন, সেগুলো হলো—

১. প্রথম মেসেজ পাঠালে কি অতিরিক্ত আগ্রহী মনে হবে?

কথা বলতে ইচ্ছা করলেও অনেকেই ভাবেন, সব সময় নিজে থেকে মেসেজ দিলে অপর পক্ষ তাঁকে অতিরিক্ত আগ্রহী ভাববে কি না। তাই সাধারণ কোনো কথা বলার সুযোগ থাকলেও অপেক্ষা করেন। কখনো মেসেজ লিখেও পাঠানোর আগে মুছে ফেলেন। অথচ অপর প্রান্তের মানুষটিও হয়তো একই দ্বিধায় ভুগছেন।

২. উত্তর দিতে এত দেরি হলো কেন?

মেসেজ পাঠানোর কয়েক ঘণ্টা পর উত্তর এলে নানা প্রশ্ন মাথায় ঘুরতে থাকে। তিনি কি ব্যস্ত ছিলেন, মেসেজের কথা ভুলে গেছেন, নাকি আগ্রহ হারাচ্ছেন? একটি মেসেজের উত্তর দিতে দেরি হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। তাই শুধু উত্তর দেওয়ার সময় দেখে কারও আগ্রহ বা মনোভাব সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়।

৩. কথোপকথনে বিরক্তিকর কিছু বলে ফেলেছেন কি না

ফোনে কথা বলা বা ডেট শেষে অনেকেই নিজের বলা কথাগুলো নিয়ে ভাবতে থাকেন। কৌতুকটি মজার হয়েছিল কি না, বেশি কথা বলে ফেলেছেন কি না কিংবা মাঝের নীরবতা অস্বস্তিকর ছিল কি না—এসব নিয়ে চলে আত্মবিশ্লেষণ। অথচ অপর পক্ষ হয়তো পরবর্তী সাক্ষাতের পরিকল্পনাও করছেন।

৪. তিনি কি অন্য কারও সঙ্গেও কথা বলছেন?

সম্পর্কের শুরুর দিকে দুজনের মধ্যে একান্ত যোগাযোগের নিশ্চয়তা সব সময় থাকে না। তাই পছন্দের মানুষটি অন্য কারও সঙ্গেও কথা বলছেন কি না, তা নিয়ে অনেকে চিন্তিত হন। ডেটিং অ্যাপে সক্রিয় থাকা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কারও সঙ্গে যোগাযোগ—এসব থেকেও নানা জল্পনা তৈরি হয়। তবে অনলাইনে প্রতিটি কর্মকাণ্ডের অর্থ খোঁজার বদলে প্রয়োজন হলে সরাসরি কথা বলাই ভালো।

৫. সম্পর্কের প্রত্যাশা নিয়ে কখন কথা বলবেন?

নতুন সম্পর্কের শুরুতে অনেকের মনেই প্রশ্ন থাকে, সম্পর্কটি শেষ পর্যন্ত কোথায় গড়াবে। কেউ স্থায়ী সম্পর্ক চান, আবার কেউ অনানুষ্ঠানিকভাবে পরিচিত হতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। প্রত্যাশা নিয়ে কথা বলতে দ্বিধা থাকলেও খোলামেলা আলোচনা ভবিষ্যতের ভুল বোঝাবুঝি এড়াতে সাহায্য করতে পারে।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  সম্পর্ক   নতুন সম্পর্ক   প্রেম   ভালোবাসা   ওভারথিংকিং   সম্পর্কের দুশ্চিন্তা   ডেটিং   মানসিক চাপ   সম্পর্কের প্রত্যাশা   লাইফস্টাইল   জীবনযাপন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close