শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● রেলস্টেশনে ড্রোন হামলা, ইউক্রেনে এক দিনে ২০ মৃত্যু      ● ২২ ক্যারেট স্বর্ণের ভরি এখন ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা      ● ঢাকার যানজট কমাতে সাবওয়ে, এক্সপ্রেসওয়ে ও রিং রোডের পরিকল্পনা      ● হ্যালোইন ঘিরে ফ্রান্সে ৭০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন      ● রামুতে পানির নিচে লুকিয়ে রাখা ৩ লক্ষ ইয়াবা উদ্ধার      ● মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল তাহসিফের বাইক      ● যান্ত্রিক ত্রুটিতে জাপানে আটকে প্রধানমন্ত্রীর ফ্লাইট, অপেক্ষা আরও আড়াই ঘণ্টা      ● ওএমএস কার্যক্রমে ডিলারদের দায়িত্বশীল হওয়ার আহ্বান ডিসির      ● চুয়াডাঙ্গায় অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন      ● হবিগঞ্জে শাশুড়িকে হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদণ্ড      ● নির্মাণাধীন ভবনে অস্ত্র-মাদকের উদ্ধার ১০ লাখ ৭১ হাজার টাকা       ● প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, মেরামতে কাজ করছেন প্রকৌশলীরা      
রেলস্টেশনে ড্রোন হামলা, ইউক্রেনে এক দিনে ২০ মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১২:৩৬ পিএম

ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনিপ্রো শহরের একটি ব্যস্ত রেলস্টেশনে ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন ১৪ জন। একই দিন চেরনিহিভ ও ক্রেমেনচুক শহরে হামলায় আরও পাঁচজন এবং রাতে রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হন। দেশটির কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দিনিপ্রোর রেলস্টেশনে যাত্রীবাহী ট্রেন ছাড়ার প্রস্তুতির সময় একটি জেট ইঞ্জিনচালিত ড্রোন প্ল্যাটফর্মে আঘাত হানে। হামলায় স্টেশন এলাকায় হতাহত হওয়ার পাশাপাশি শহরের তিন লাখ ৫০ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়ে। চেরনিহিভে ড্রোন হামলায় দুই কিশোরী নিহত ও ২৩ জন আহত হয়েছেন। ক্রেমেনচুকে আবাসিক ভবনে হামলায় তিনজন নিহত এবং ৩২ জন আহত হন। এ ছাড়া কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলায় একজনের মৃত্যু হয়েছে।

ইউক্রেনের প্রধানমন্ত্রী সেরহি কোরেৎস্কি অভিযোগ করেছেন, রাশিয়া পরিকল্পিতভাবে সাধারণ মানুষ, ট্রেন, রেলস্টেশন ও আবাসিক ভবনে হামলা চালাচ্ছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এসব হামলাকে ‘অত্যন্ত নিষ্ঠুর’ বলে উল্লেখ করেছেন। এদিকে যুক্তরাষ্ট্রের সহায়তায় দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে ছয় দিনের স্থানীয় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ওলেশকি শহরে মানবিক সহায়তা পৌঁছানো এবং বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ইউক্রেনের অন্যান্য এলাকায় হামলা অব্যাহত রয়েছে। আগামী মাসে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা হওয়ার কথা রয়েছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ইউক্রেন   রাশিয়া   ড্রোন হামলা   ক্ষেপণাস্ত্র হামলা   দিনিপ্রো   ভলোদিমির জেলেনস্কি   রাশিয়া-ইউক্রেন যুদ্ধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close