প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৩:০৩ পিএম

ইরানের ওপর নতুন করে হামলা ঠেকানো এবং শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে দেশটির নিরাপত্তা প্রধান মোহসেন রেজাইকে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পাঠানো ওই চিঠিতে সম্ভাব্য আলোচনার কাঠামো নিয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে স্বল্পমেয়াদি ও তীব্র সামরিক অভিযান চালানোর কথা বিবেচনা করছে ওয়াশিংটন। এ বিষয়ে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি আরব দেশকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। তবে হামলার বিষয়ে ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে নতুন করে হামলা হলে বিস্তৃত পরিসরে পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। মোহসেন রেজাই বলেছেন, পাল্টা হামলার লক্ষ্যবস্তু হতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামো। এর মধ্যে ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট স্থাপনাও থাকতে পারে।
স্বদেশ প্রতিদিন/এস পি