বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ওএমএস কার্যক্রমে ডিলারদের দায়িত্বশীল হওয়ার আহ্বান ডিসির      ● চুয়াডাঙ্গায় অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন      ● হবিগঞ্জে শাশুড়িকে হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদণ্ড      ● নির্মাণাধীন ভবনে অস্ত্র-মাদকের উদ্ধার ১০ লাখ ৭১ হাজার টাকা       ● প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, মেরামতে কাজ করছেন প্রকৌশলীরা      ● যশোরে ছাত্রী ধর্ষণ: ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ আটক ২      ● রায়হান হত্যা: আকবরের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন      ● জিঞ্জিরাম নদীতে ভেসে উঠল দুই শিশুর মরদেহ      ● পোরশায় মাটির তৈরি তিনতলা বাড়ি, ৪২ বছর ধরে টিকে আছে ঐতিহ্যের নিদর্শন      ● ঠাকুরগাঁও-১ আসনে পাঁচ প্রার্থীর ভাগ্য নির্ধারণের অপেক্ষা      ● স্ত্রীকে ‘মৃত’ দেখিয়ে এফিডেভিট, বাবার বিরুদ্ধে সন্তান বিক্রির অভিযোগ      ● কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতি, প্রধান আসামি গ্রেফতার      
চুয়াডাঙ্গায় অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৫:৩৩ পিএম

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। অভিযানে সনি ব্রিকস ও দোয়েল ব্রিকসের চিমনিসহ বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১২টার দিকে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ কলেজসংলগ্ন জয়রামপুর শেখপাড়ায় অবস্থিত সনি ব্রিকসে অভিযান চালিয়ে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। পরে দর্শনা-হিজলগাড়ী সড়কের পাশে অবস্থিত দোয়েল ব্রিকসে অভিযান চালিয়ে ভাটাটির বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়।

অভিযানে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন। এ সময় চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাসসহ প্রশাসনের সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নীতিমালা ও পরিবেশগত বিধিবিধান অনুসরণ না করে পরিচালিত ইটভাটাগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান চালানো হবে। বৃহস্পতিবার দিনব্যাপী এ অভিযান পরিচালনার কথা রয়েছে।

দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন বলেন, সরকারি নীতিমালার বাইরে থাকা ইটভাটাগুলো পর্যায়ক্রমে ভেঙে ফেলা হবে। যেসব ইটভাটা সরকারি নীতিমালা মেনে পরিচালিত হবে, সেগুলো চালু থাকবে। আর নীতিমালা না মানা ইটভাটাগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার সারাদিন অভিযান চলবে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  চুয়াডাঙ্গা   দামুড়হুদা   অবৈধ ইটভাটা   সনি ব্রিকস   দোয়েল ব্রিকস   পরিবেশ অধিদপ্তর   উচ্ছেদ অভিযান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close