মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ট্রাম্পের সমর্থন নিয়ে ইরানকে নতুন হুঁশিয়ারি নেতানিয়াহুর      ● সেন্ট মার্টিনে রাতযাপন নিয়ে সিদ্ধান্ত বুধবার      ● বাংলাদেশ-জাপান সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে উন্নীত      ● সোনারগাঁয়ের ছাপেরবন্দ সেতুতে ঝুঁকি, ইউএনওর তাৎক্ষণিক পদক্ষেপ      ● কয়লা নিয়ে মোংলা ফেরার পথে ডুবল কার্গো জাহাজ      ● কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের জ্বালানি      ● তেলের দাম কমতেই বিশ্ববাজারে স্বর্ণের উত্থান      ● দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান ও সানায়ে তাকাইচি      ● পদ্মা নদীতে ডুবে বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু      ● গলাচিপায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত      ● যশোরে দুর্ঘটনায় প্রাণ গেল মা-ছেলের, স্বামী আহত      ● জাতিসংঘের আন্তর্জাতিক পুরস্কার পেল পত্নীতলার জামালপুর গ্রামের আবাসন উদ্যোগ      
ট্রাম্পের সমর্থন নিয়ে ইরানকে নতুন হুঁশিয়ারি নেতানিয়াহুর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:০৮ AM

ইসরায়েলের নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনকে গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নির্বাচনে জয়ী হলে ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। রোববার রাতে টেলিভিশনে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, ইরানের হুমকি চূড়ান্তভাবে দূর করতে ট্রাম্প পদক্ষেপ নিতে প্রস্তুত। তবে তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, এ লক্ষ্য অর্জনে তার ক্ষমতায় থাকা গুরুত্বপূর্ণ।

নেতানিয়াহু আরও বলেন, ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করতে তিনি দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ ও সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন। তার মতে, ইরানের হুমকি বন্ধ করার একমাত্র উপায় বর্তমান সরকারকে উৎখাত করা। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং শুরু করা কাজ শেষ করার কথা বলেন। গত ফেব্রুয়ারিতে নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছিলেন ট্রাম্প।

এদিকে হোয়াইট হাউসের উপপ্রেস সচিব আনা কেলি বলেছেন, ট্রাম্পের মতে ইরান অর্থনৈতিক ও সামরিক—দুই দিক থেকেই দুর্বল অবস্থায় রয়েছে। হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন চললেও অবরোধ পুরোপুরি বহাল থাকবে বলে জানান তিনি। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ওয়াশিংটন ইরানে হামলা চালাবে না বলেও স্পষ্ট করেন কেলি। অন্যদিকে নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকট ট্রাম্পকে ইসরায়েলের প্রকৃত বন্ধু উল্লেখ করে দেশটির নিরাপত্তায় তাঁর ভূমিকার প্রশংসা করেছেন।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  বেনিয়ামিন নেতানিয়াহু   ডোনাল্ড ট্রাম্প   ইরান   ইসরায়েল   ইসরায়েল নির্বাচন   ইরান-ইসরায়েল সংঘাত   মধ্যপ্রাচ্য   যুক্তরাষ্ট্র   আন্তর্জাতিক সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close