সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● যশোরে দুর্ঘটনায় প্রাণ গেল মা-ছেলের, স্বামী আহত      ● জাতিসংঘের আন্তর্জাতিক পুরস্কার পেল পত্নীতলার জামালপুর গ্রামের আবাসন উদ্যোগ      ● তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস      ● কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে ফুটপাতের দাবিতে হাজারও মানুষের মানববন্ধন      ● হবিগঞ্জে ৩৩ শতাংশ যানবাহন ফিটনেস বিহীন, বাড়ছে দুর্ঘটনা       ● ৭ নভেম্বর সারাদেশে র‍্যালি করবে বিএনপি      ● সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার      ● মেরিনড্রাইভে আড়াইশ অবৈধ রিসোর্ট, দখলে সৈকতও      ● মোহাম্মদপুরে হত্যা মামলা, শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন      ● বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান তারেক রহমানের      ● নিজের জীবন নিয়ে সন্তুষ্ট সাফা, জীবনসঙ্গী চান শিক্ষিত ও ভালো মনের      ● শৈশবের ক্রাশ হৃতিক, এবার একসঙ্গে অভিনয় মিরনার      
যশোরে দুর্ঘটনায় প্রাণ গেল মা-ছেলের, স্বামী আহত
কে এম রফিক, যশোর
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৪:৫১ পিএম

যশোরে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক পিতাও আহত হন।

রবিবার রাত আটটার দিকে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ হানুয়ার বটতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-হানুয়ার গ্রামের ওমর ফারুকের স্ত্রী মৌসুমী খাতুন (৩২) ও তার চার বছর বয়সী ছেলে আব্দুর রহমান।

মণিরামপুর থানা পুলিশের ওসি মো. আবু সাঈদ বলেন, মৌসুমী ও তার ছেলে স্বামী ওমর ফারুকের মোটরসাইকেলে করে যশোর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হানুয়ার বটতলায় পৌঁছালে পেছন থেকে মাছবাহী একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৌসুমী ও তার ছেলেকে মৃত ঘোষণা করেন। আহত পিতা ওমর ফারুক হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এদিকে পারিবারিক সূত্রে জানা গেছে, ওমর ফারুক ও তার স্ত্রী মৌসুমী শিশু সন্তান আব্দুর রহমানকে যশোর শহরে ডাক্তার দেখাতে নিয়ে যান৷ ডাক্তার দেখিয়ে রাতে তারা তিনজন একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন তারা। মা ও ছেলের অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  যশোর   মণিরামপুর   সড়ক দুর্ঘটনা   মা-ছেলের মৃত্যু   পিকআপ ভ্যান   বাংলাদেশ দুর্ঘটনা সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close