সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বিগ ব্যাশে এবার দুই বাংলাদেশি, মুস্তাফিজের নতুন ঠিকানা রেনেগেডস      ● ঘূর্ণিঝড় ‘অর্ণব’ সৃষ্টি, বুধবার ভারতের উপকূলে আঘাতের শঙ্কা      ● পদ্মা সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টে আবেদন      ● সুদের হার নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় বিশ্ববাজার, কমছে তেল-স্বর্ণ      ● ই-টিন অ্যাকাউন্টে ঢুকতে পারছেন না? সমাধান জেনে নিন      ● সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি      ● জামালপুরে আল আকাবা সমবায় সমিতির আমানত ফেরতের দাবিতে মানববন্ধন      ● সাতক্ষীরা শহর উন্নয়নে ১০০ বছরের পরিকল্পনার আহ্বান      ● বাঁশবুনিয়ায় পাকা ধান রক্ষায় কৃষকের অভিনব কৌশল      ● ঝালকাঠিতে গাঁজা সেবনের দায়ে ৩ মাসের কারাদণ্ড      ● কেন্দুয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত      ● সৌরবিদ্যুৎ স্থাপনে পাঁচ কোটি টাকা পর্যন্ত বিশেষ সুবিধা      
ফ্রান্সে গণবিক্ষোভে সংঘর্ষ, আহত দুই, গ্রেপ্তার প্রায় ১ হাজার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১২:২৯ পিএম

জীবনযাত্রার ব্যয় ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভের পর বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় এক হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দেশটির বিভিন্ন শহরে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, বিক্ষোভে অংশ নেন প্রায় ৪ লাখ ১০ হাজার মানুষ। তবে শ্রমিক ইউনিয়নগুলোর দাবি, এ সংখ্যা ছিল প্রায় ৮ লাখ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

রাজধানী প্যারিসে একটি পদযাত্রার শেষভাগে বিক্ষোভকারী ও দাঙ্গা পুলিশের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। মার্সেইতে আবর্জনার পাত্রে আগুন দেওয়া হয়, বোর্দোতে রাস্তা অবরোধ করা হয় এবং লিওঁতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা লরাঁ নুনেজ জানান, প্রায় এক হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ সংখ্যা আরও বাড়তে পারে। সংঘর্ষে দুজন গুরুতর আহত হয়েছেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, করের চাপ ও সরকারের অবহেলায় সাধারণ মানুষ ক্রমেই বিপাকে পড়ছেন। এদিকে ফ্রান্সের পাশাপাশি স্পেনের বার্সেলোনা, আলবেনিয়ার তিরানা ও বেলজিয়ামের ব্রাসেলসেও বিক্ষোভ ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। গত সপ্তাহান্তে ফ্রান্সে একই ধরনের বিক্ষোভে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ অংশ নিয়েছিলেন। পরবর্তী সহিংসতায় আড়াই হাজারের বেশি মানুষ গ্রেপ্তার হন এবং দুই হাজারের বেশি দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ছয় মাস পর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা থাকায় ধারাবাহিক বিক্ষোভ রাজনৈতিক পরিস্থিতিতেও চাপ তৈরি করছে।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  ফ্রান্স   গণবিক্ষোভ   পুলিশের সঙ্গে সংঘর্ষ   গ্রেপ্তার   জীবনযাত্রার ব্যয়   জ্বালানির দাম   ইমানুয়েল ম্যাখোঁ   আন্তর্জাতিক সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close