প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১০:৩৫ AM

হিরণপয়েন্টে অবস্থানরত বৈদেশিক বাণিজ্যিক জাহাজ ‘ইয়াস জুপিটার’ থেকে কয়লা বোঝাই করে মোংলা বন্দরের উদ্দেশ্যে আসছিল কার্গোটি। পথিমধ্যে সুন্দরবনের সুন্দরী কোঠা এলাকায় পৌঁছালে এমভি জান্নাতুল ফেরদৌস’ নামে অপর একটি কার্গো জাহাজ এমভি ফুলবাড়ীকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কায় মুহূর্তের মধ্যেই পানিতে তলিয়ে যায় আইআরএস ইন্টারন্যাশনালের কয়লাবোঝাই এই কার্গোটি।
তবে তাৎক্ষণিকভাবে কার্গো জাহাজে থাকা সকল নাবিক ও কর্মী সাঁতরে পেছনে থাকা অন্য একটি জাহাজে উঠতে সক্ষম হন। ফলে এতে বড় ধরনের কোনো প্রানহানির হতাহতের ঘটনা ঘটেনি।
ফিরে আসা অন্য কার্গো জাহাজ সূত্রে জানা যায়, মোংলা বন্দরে আগমনকারী বৈদেশিক বাণিজ্যিক মাদার ভেসেল ‘ইয়াস জুপিটার’ (Yasa Jupiter) থেকে কয়লা বোঝাই করে মোংলার উদ্দেশ্যে রওনা হয় এমভি ফুলবাড়ী পথিমধ্যে সুন্দরবনের সুন্দরী কোঠা সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে বা পার্শ্ববর্তী ‘এমভি জান্নাতুল ফেরদৌস’ কার্গো জাহাজটি এটিকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কার আঘাতে কয়লাবোঝাই এমভি ফুলবাড়ী কার্গোটি পশুর নদীতে তলিয়ে যায়। এ সময় কার্গোতে থাকা নাবিকরা দ্রুত সাঁতরে পেছনে থাকা অপর একটি কার্গো জাহাজে উঠে প্রাণ রক্ষা করেন। দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, নিমজ্জিত কার্গো জাহাজটি আইআরএস ইন্টারন্যাশনাল’ (IRS International) নামক একটি কোম্পানির মালিকানাধীন/পরিচালনাধীন।
স্বদেশ প্রতিদিন/এস পি