রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নির্বাচনের আগে ইসরায়েলে সরকারবিরোধী বিক্ষোভ      ● শাবিপ্রবির হলে কাপড় কাটার ঘটনায় ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা      ● দেড় মাস পর নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট      ● ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক      ● ইলিয়াস আলী গুমের মামলা: ট্রাইব্যুনালে সাইফুর রহমান      ● ফ্রান্সে গণবিক্ষোভে সংঘর্ষ, আহত দুই, গ্রেপ্তার প্রায় ১ হাজার      ● ধ্বংসের ঝুঁকিতে ঐতিহাসিক পানাম নগরী      ● মিরওয়ারিশপুরে মরহুম মোসলেহ উদ্দিন ভূঁইয়া মালন স্মৃতি ফুটসাল টুর্নামেন্ট উদ্বোধন      ● কোলন ক্যানসারে আক্রান্ত সাংবাদিকপুত্র, চিকিৎসায় প্রয়োজন ২ লাখ টাকা      ● ইরান থেকে পরমাণু বিশেষজ্ঞ সরাচ্ছে না রাশিয়া      ● দুই সেনা নিহতের পর ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল      ● ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু      
নির্বাচনের আগে ইসরায়েলে সরকারবিরোধী বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১২:৫১ পিএম

ইসরায়েলের সাধারণ নির্বাচনের আগে সরকারবিরোধী বিক্ষোভে হাজারো মানুষ অংশ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার ঘটনা তদন্তে স্বাধীন কমিশন গঠনের দাবি জানিয়েছেন। শনিবার রাতে রাজধানী তেল আবিবের হোস্টেজেস স্কয়ারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আয়োজক সংগঠন ‘অক্টোবর কাউন্সিলের’ দাবি, সমাবেশে এক লাখের বেশি মানুষ অংশ নেন। তবে পুলিশ বিক্ষোভকারীর সংখ্যা জানায়নি। আগামী ২৭ অক্টোবর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

৭ অক্টোবরের হামলায় বেঁচে যাওয়া ব্যক্তি, সাবেক জিম্মি ও নিহতদের স্বজনদের নিয়ে গঠিত সংগঠনটি হামলার আগে ও পরে নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতা এবং সরকারের ভূমিকা তদন্তের দাবি জানায়। নিহত এক জিম্মির বাবা এলহানান দানিনোর অভিযোগ, সরকার তদন্ত কমিশন গঠন করছে না, কারণ তাদের হয়তো কিছু লুকানোর আছে। আরেক জিম্মির মা ভিকি কোহেন বলেন, ওই দিনের ঘটনা সম্পর্কে সত্য চাপা পড়তে দেওয়া যাবে না এবং রাজনৈতিক নেতৃত্বকেও দায় নিতে হবে।

বিক্ষোভে বিরোধী রাজনৈতিক নেতারাও অংশ নেন। ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট, ডেমোক্র্যাটস পার্টির ইয়ার গোলান, আভিগদর লিবারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়ার লাপিদ তাঁদের মধ্যে ছিলেন। ইয়ার গোলান জানান, নির্বাচনের পর রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হবে। ইসরায়েলে এ ধরনের কমিশন বড় জাতীয় বিপর্যয়ের তদন্তে সাক্ষীদের তলবসহ বিভিন্ন ক্ষমতা ভোগ করে। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন কমিশন গঠনে সম্মত হননি। তাঁর দাবি, সুপ্রিম কোর্টের নিয়োগ দেওয়া স্বাধীন কমিশন সরকারের প্রতি পক্ষপাতদুষ্ট হতে পারে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ইসরায়েল   তেল আবিব   সরকারবিরোধী বিক্ষোভ   বেনিয়ামিন নেতানিয়াহু   ৭ অক্টোবরের হামলা   স্বাধীন তদন্ত কমিশন   ইসরায়েল নির্বাচন   জিম্মিদের স্বজনদের দাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close