সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● গলাচিপায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত      ● যশোরে দুর্ঘটনায় প্রাণ গেল মা-ছেলের, স্বামী আহত      ● জাতিসংঘের আন্তর্জাতিক পুরস্কার পেল পত্নীতলার জামালপুর গ্রামের আবাসন উদ্যোগ      ● তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস      ● কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে ফুটপাতের দাবিতে হাজারও মানুষের মানববন্ধন      ● হবিগঞ্জে ৩৩ শতাংশ যানবাহন ফিটনেস বিহীন, বাড়ছে দুর্ঘটনা       ● ৭ নভেম্বর সারাদেশে র‍্যালি করবে বিএনপি      ● সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার      ● মেরিনড্রাইভে আড়াইশ অবৈধ রিসোর্ট, দখলে সৈকতও      ● মোহাম্মদপুরে হত্যা মামলা, শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন      ● বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান তারেক রহমানের      ● নিজের জীবন নিয়ে সন্তুষ্ট সাফা, জীবনসঙ্গী চান শিক্ষিত ও ভালো মনের      
গলাচিপায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রতিনিধি, গলাচিপা (পটুয়াখালী)
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৪:৫৯ পিএম

নানা আয়োজন ও বর্ণাঢ্য আনন্দ র‍্যালির মধ্য দিয়ে পটুয়াখালীর গলাচিপায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে একটি আনন্দ র‍্যালি বের হয়ে গলাচিপা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে পৌর মঞ্চে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সভাপতি, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মুহিব্বুল্লাহ এনিম, গণঅধিকার পরিষদ গলাচিপা উপজেলার সাবেক সদস্য সচিব জাকির হোসেন মুন্সি, পৌর গণঅধিকার পরিষদের সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মোঃ রাসেল প্যাদা, সাবেক সদস্য সচিব আবুল হোসেন, পৌর যুব অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান হারুন, সাধারণ সম্পাদক রাসেল মিয়া, গলাচিপা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ এবং সাধারণ সম্পাদক তাওহীদ ইমরান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস সোবহান মিয়া।

আলোচনা সভায় বক্তারা গণঅধিকার পরিষদের সূচনা, গণমানুষের অধিকার আদায়ের বিভিন্ন সংগ্রাম ও রাজনৈতিক ঐতিহ্যের কথা স্মরণ করেন। একই সঙ্গে তারা আগামী দিনে দলের উত্তরোত্তর সাফল্য কামনা ও ঐক্যবদ্ধ আন্দোলনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  গণঅধিকার পরিষদ   প্রতিষ্ঠাবার্ষিকী   গলাচিপা   পটুয়াখালী   নুরুল হক নুর   রাজনৈতিক সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close