সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পদ্মা নদীতে ডুবে বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু      ● গলাচিপায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত      ● যশোরে দুর্ঘটনায় প্রাণ গেল মা-ছেলের, স্বামী আহত      ● জাতিসংঘের আন্তর্জাতিক পুরস্কার পেল পত্নীতলার জামালপুর গ্রামের আবাসন উদ্যোগ      ● তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস      ● কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে ফুটপাতের দাবিতে হাজারও মানুষের মানববন্ধন      ● হবিগঞ্জে ৩৩ শতাংশ যানবাহন ফিটনেস বিহীন, বাড়ছে দুর্ঘটনা       ● ৭ নভেম্বর সারাদেশে র‍্যালি করবে বিএনপি      ● সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার      ● মেরিনড্রাইভে আড়াইশ অবৈধ রিসোর্ট, দখলে সৈকতও      ● মোহাম্মদপুরে হত্যা মামলা, শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন      ● বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান তারেক রহমানের      
পদ্মা নদীতে ডুবে বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু
আবুল কালাম আজাদ, রাজবাড়ী
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:০৫ পিএম

রাজবাড়ীর পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে শরিফুল ইসলাম (১৯) নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফরা পশ্চিমপাড়া বেরিবাঁধসংলগ্ন খানবাড়ি ঈদগাহসংলগ্ন পদ্মার নালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম চর আফরা গ্রামের মফিজ খানের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আজ সকালে শরিফুল ইসলাম বাড়ি থেকে সেলো মেশিনের পানি দেওয়ার ফিতা নিয়ে খানবাড়ি ঈদগাহসংলগ্ন পদ্মার নালে তা ধুতে যান। নির্ধারিত সময়ে তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে ভিকটিমের মা সুমি খাতুন ও প্রতিবেশী নবী হোসেন মিলে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে তাঁরা নালে পানির নিচ থেকে শরিফুলকে উদ্ধার করেন এবং দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, নিহত শরিফুল ইসলাম জন্মগতভাবেই বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন এবং তিনি সাঁতার জানতেন না। অসাবধানতাবশত পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, হাবাসপুর পদ্মা নদীতে গিয়ে বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী   পাংশা   পদ্মা নদী   পানিতে ডুবে মৃত্যু   হাবাসপুর   দুর্ঘটনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close