মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বাংলাদেশ-জাপান সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে উন্নীত      ● সোনারগাঁয়ের ছাপেরবন্দ সেতুতে ঝুঁকি, ইউএনওর তাৎক্ষণিক পদক্ষেপ      ● কয়লা নিয়ে মোংলা ফেরার পথে ডুবল কার্গো জাহাজ      ● কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের জ্বালানি      ● তেলের দাম কমতেই বিশ্ববাজারে স্বর্ণের উত্থান      ● দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান ও সানায়ে তাকাইচি      ● পদ্মা নদীতে ডুবে বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু      ● গলাচিপায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত      ● যশোরে দুর্ঘটনায় প্রাণ গেল মা-ছেলের, স্বামী আহত      ● জাতিসংঘের আন্তর্জাতিক পুরস্কার পেল পত্নীতলার জামালপুর গ্রামের আবাসন উদ্যোগ      ● তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস      ● কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে ফুটপাতের দাবিতে হাজারও মানুষের মানববন্ধন      
বাংলাদেশ-জাপান সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে উন্নীত
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১০:৪৭ AM

বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছেন দুই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও সানায়ে তাকাইচি। বাণিজ্য, অবকাঠামো, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, গভীর সমুদ্রবন্দর ও বৈদেশিক বিনিয়োগসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারেও প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন তাঁরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে শীর্ষ বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানান দুই নেতা।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার অভিন্ন দৃষ্টিভঙ্গির ওপর বাংলাদেশ-জাপান বন্ধুত্ব প্রতিষ্ঠিত। গত পাঁচ দশকের বেশি সময় ধরে জাপান বাংলাদেশের অন্যতম মূল্যবান উন্নয়ন অংশীদার হিসেবে আর্থসামাজিক অগ্রগতি ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এবারের সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করতে কয়েকটি সমঝোতা স্মারক সই হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি জাপানি বিনিয়োগকারী, ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। তাঁর মতে, উৎপাদনশীল বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দুই দেশই লাভবান হতে পারে।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, গত ৫০ বছরে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে এবং বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জাপান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ‘কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত করার সিদ্ধান্ত বাংলাদেশ-জাপান সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। দুই দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও যৌথ অঙ্গীকার করেন দুই প্রধানমন্ত্রী।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   সানায়ে তাকাইচি   বাংলাদেশ-জাপান সম্পর্ক   কৌশলগত অংশীদারত্ব   দ্বিপক্ষীয় বৈঠক   জাপানি বিনিয়োগ   বাণিজ্য   টোকিও   আন্তর্জাতিক সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close