রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ইরান থেকে পরমাণু বিশেষজ্ঞ সরাচ্ছে না রাশিয়া      ● দুই সেনা নিহতের পর ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল      ● ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু      ● ১৮টি বাজারে রপ্তানি বাড়াতে সরকারের পৃথক কর্মপরিকল্পনা      ● আড়াই দিন বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট      ● ইঞ্জিন সংকটে পাঁচ বছরে অর্ধেক হলো পণ্যবাহী ট্রেন      ● রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে স্থগিত ৯ হাজার কোটি টাকার প্রকল্প      ● দামুড়হুদায় ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা      ● বাসসের পরিচালনা পর্ষদে স্থান পাওয়ায় রূপম রাজ্জাককে সংবর্ধনা      ● ২৫ অক্টোবর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২৪ হাজার টাকা      ● ছুটি শেষে চেনা রূপে ঢাকা, সড়কে যানজট      
ইরান থেকে পরমাণু বিশেষজ্ঞ সরাচ্ছে না রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১২:০৭ পিএম

ইরান থেকে রুশ কূটনীতিক ও বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত বিশেষজ্ঞদের সরিয়ে নেওয়ার খবর নাকচ করেছে মস্কো। তেহরানে অবস্থিত রুশ দূতাবাস জানিয়েছে, কর্মীদের ইরান ছাড়ার কোনো পরিকল্পনা নেই এবং স্বাভাবিক নিয়মেই কার্যক্রম চলছে।

রুশ সংবাদমাধ্যম ভেদোমোস্তির বরাতে জানা গেছে, কয়েকটি টেলিগ্রাম চ্যানেল ও সংবাদ অ্যাগ্রিগেটরে ইরানের দক্ষিণাঞ্চলীয় স্থাপনা থেকে রুশ পরমাণু বিশেষজ্ঞ ও কর্মীদের সরিয়ে নিতে বিশেষ ফ্লাইট পরিচালনার দাবি করা হয়েছিল। তবে শনিবার দেওয়া বিবৃতিতে রুশ দূতাবাস এ ধরনের খবরকে ‘ভুয়া’ বলে অভিহিত করেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের মধ্যে দেশটির একমাত্র চালু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বুশেহর একাধিকবার হামলার শিকার হয়েছে। গত জুলাইয়ে প্রকাশিত স্যাটেলাইট চিত্রেও স্থাপনাটির ভেতরে ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায়।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  রাশিয়া   ইরান   বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র   রুশ বিশেষজ্ঞ   যুক্তরাষ্ট্র   ইসরাইল   আন্তর্জাতিক সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close