সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ৫.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান-আফগানিস্তান      ● মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা      ● চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● লং মার্চ-মিছিল নয়, সংসদে আলোচনায় আসুন: চিফ হুইপ      ● বন্যার্তদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান পার্বত্য মন্ত্রীর      ● বুদ্ধের আদর্শে গড়ে উঠতে পারে শান্তিময় সমাজ: রিজভী      ● পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু      ● বৃহত্তর কুমিল্লা সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ      ● সাত দিনব্যাপী ‘নজরুল বর্ষ’ উৎসবের উদ্বোধন      ● ১৬ ঘন্টার ব্যবধানে সন্ধানী ক্লিনিকে আবারো হামলা       ● আধুনিক কৃষিপদ্ধতিতে বদলে যাচ্ছে গ্রামের চিত্র      
৫.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান-আফগানিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:০৫ AM

পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২৫ অক্টোবর) রাতে আঘাত হানা এ ভূমিকম্পে দুই দেশের একাধিক এলাকায় কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে দেশটির রাজধানী কাবুল, নানগারহারসহ আশপাশের কয়েকটি প্রদেশ কেঁপে ওঠে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন এলাকা এবং উত্তরের গিলগিট-বালতিস্তান অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল ১১০ কিলোমিটার। সংস্থাটি প্রথমে এর মাত্রা ৫ দশমিক ৮ বলে ধারণা করলেও পরে তা সংশোধন করে ৫ দশমিক ২ নির্ধারণ করে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ভূমিকম্প   পাকিস্তান   আফগানিস্তান   কাবুল   খাইবার পাখতুনখাওয়া   গিলগিট-বালতিস্তান   আন্তর্জাতিক সংবাদ   প্রাকৃতিক দুর্যোগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close