সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ইরানে হামলার প্রস্তুতি, ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় মার্কিন বাহিনী      ● পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লার পর এবার নৌকা নিয়ে বিতর্ক      ● নির্বাচনে এগিয়ে ছাত্রদের তালিকা, পরাজয় স্বীকার ভুচিচের      ● দেশীয় প্রতিষ্ঠান অপেক্ষায়, দ্রুত অনুমোদন মার্কিন কোম্পানির      ● শ্বশুরের মৃত্যুর শোক সইতে না পেরে পুত্রবধূর মৃত্যু      ● ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খান এক উজ্জ্বল নক্ষত্র      ● ৫.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান-আফগানিস্তান      ● মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা      ● চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● লং মার্চ-মিছিল নয়, সংসদে আলোচনায় আসুন: চিফ হুইপ      ● বন্যার্তদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান পার্বত্য মন্ত্রীর      
ইরানে হামলার প্রস্তুতি, ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় মার্কিন বাহিনী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২:১৩ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালাতে প্রস্তুত দেশটির মধ্যপ্রাচ্যে মোতায়েন করা বাহিনী। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য অভিযানের জন্য প্রয়োজনীয় সামরিক শক্তি ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে ইরানের রাডার, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্র, সামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক কেন্দ্র থাকতে পারে।

তবে ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। মার্কিন কর্মকর্তাদের ধারণা, চলতি বছরের শেষ হওয়ার আগেই তিনি অভিযানের নির্দেশ দিতে পারেন, যদিও মধ্যবর্তী নির্বাচনের পর এ সম্ভাবনা বেশি বলে মনে করছেন কেউ কেউ। এদিকে মার্কিন গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে হামলা চালালে ইরান এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীরা পাল্টা আঘাত হানতে পারে। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও স্থাপনার পাশাপাশি অন্য অঞ্চলও হামলার ঝুঁকিতে পড়তে পারে।

সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন দূতাবাস থেকে কর্মী সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসের কর্মীদের চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে পাঠানোর পরিকল্পনা থাকা কিছু অপ্রয়োজনীয় মার্কিন সামরিক কর্মীর মোতায়েন স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ইরান এখন মার্কিন সামরিক কৌশল সম্পর্কে আগের চেয়ে বেশি জানে। ফলে সম্ভাব্য অভিযান এবং এর পরবর্তী পাল্টা হামলা পুরো অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  ডোনাল্ড ট্রাম্প   ইরান   যুক্তরাষ্ট্র   মধ্যপ্রাচ্য   মার্কিন সামরিক অভিযান   ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা   হুথি বিদ্রোহী   পাল্টা হামলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close