মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সোনারগাঁয়ের ছাপেরবন্দ সেতুতে ঝুঁকি, ইউএনওর তাৎক্ষণিক পদক্ষেপ      ● কয়লা নিয়ে মোংলা ফেরার পথে ডুবল কার্গো জাহাজ      ● কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের জ্বালানি      ● তেলের দাম কমতেই বিশ্ববাজারে স্বর্ণের উত্থান      ● দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান ও সানায়ে তাকাইচি      ● পদ্মা নদীতে ডুবে বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু      ● গলাচিপায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত      ● যশোরে দুর্ঘটনায় প্রাণ গেল মা-ছেলের, স্বামী আহত      ● জাতিসংঘের আন্তর্জাতিক পুরস্কার পেল পত্নীতলার জামালপুর গ্রামের আবাসন উদ্যোগ      ● তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস      ● কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে ফুটপাতের দাবিতে হাজারও মানুষের মানববন্ধন      ● হবিগঞ্জে ৩৩ শতাংশ যানবাহন ফিটনেস বিহীন, বাড়ছে দুর্ঘটনা       
সোনারগাঁয়ের ছাপেরবন্দ সেতুতে ঝুঁকি, ইউএনওর তাৎক্ষণিক পদক্ষেপ
সুমন মিয়া, নারায়ণগঞ্জ (উত্তর)
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১০:৪২ AM

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার গুরুত্বপূর্ণ ছাপেরবন্দ সেতুর ভাঙা অংশ থেকে বেরিয়ে থাকা লোহার রড অপসারণ করা হয়েছে। সেতুটির ঝুঁকিপূর্ণ অবস্থার বিষয়টি গতকাল ২৬ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক আসিফ আল জিনাতকে জানানোর পর তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।

সেতুটির বিভিন্ন স্থানে পিচ ও কংক্রিট উঠে গিয়ে ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে বেরিয়ে থাকা লোহার রডের কারণে পথচারী, মোটরসাইকেল আরোহী ও যানবাহন চলাচলে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছিল। গতকাল সোমবার গণমাধ্যমকর্মীরা বিষয়টি ইউএনওকে জানানোর পর সেদিনই দ্রুত লোহার রড অপসারণ করা হয়।
ছাপেরবন্দ সেতুটি চৈতী কম্পোজিট লিমিটেড এলাকা থেকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ২ নম্বর গেট পর্যন্ত সংযোগ সড়কে অবস্থিত। গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন পর্যটক, স্থানীয় বাসিন্দা ও শিল্পাঞ্চলের পণ্যবাহী যানবাহন চলাচল করে।

জানা যায়, গত ২০২৫ সালে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারজানা রহমান সরেজমিনে পরিদর্শন করে সেতুটিকে চলাচলের অনুপযোগী ঘোষণা করেন। এ সময় সেতুর উভয় পাশে বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয়। পরে জরুরি ভিত্তিতে সেতুর ভাঙা অংশ সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করা হয়। তবে স্থায়ীভাবে পুনর্নির্মাণ না করায় সংস্কার করা অংশ আবারও ধীরে ধীরে ভেঙে যাচ্ছে।
গণমাধ্যমকর্মীরা জানান, গতকাল সেতুর ভাঙা অংশ থেকে বেরিয়ে থাকা লোহার রডের বিষয়টি প্রশাসনকে জানানোর পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে দুর্ঘটনার একটি ঝুঁকি কমেছে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক আসিফ আল জিনাত বলেন, বিষয়টি জানার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সেতুর ভাঙা অংশ থেকে বেরিয়ে থাকা লোহার রড অপসারণ করা হয়েছে, যাতে চলাচলকারীরা দুর্ঘটনার ঝুঁকিতে না পড়েন।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  সোনারগাঁ   ছাপেরবন্দ সেতু   নারায়ণগঞ্জ   সেতু সংস্কার   ইউএনও   সড়ক নিরাপত্তা   দুর্ঘটনার ঝুঁকি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close