মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সৌদির তিন স্থাপনায় হামলার হুমকি হুতিদের, সরে যাওয়ার নির্দেশ      ● অবিশ্বাস্য ড্রয়ে বাংলাদেশকে হতাশ করল আফগানিস্তান      ● জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান      ● মোংলায় সম্পত্তি দখল নিয়ে হামলা ও ভাঙচুর      ● বাস্তবসম্মত এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর 'এলা ক্ল'      ● শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ      ● গ্রামীণ ব্যাংক কর্মীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই      ● গ্রামীণ ব্যাংক কর্মীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই      ● ডিএনসির অভিযানে ইয়াবা ও বিলাতি মদ উদ্ধার      ● ডিএনসির অভিযানে ইয়াবা ও বিলাতি মদ উদ্ধার      ● আইনজীবী হতে সর্বোচ্চ বয়স ৩৫ বছর, কার্যকর ২০৩০ থেকে      ● আলজেরিয়ার সঙ্গে জ্বালানি অংশীদারত্ব জোরদারের আহ্বান      
জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৬:১৭ পিএম

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং বাংলাদেশ শিশু একাডেমি, ফরিদপুরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পুলিশ সুপারের কার্যালয় প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলার সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাশউদা হোসেন, বাংলাদেশ শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মেহেদী হাসান এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জ্যোতির্ময় চৌধুরী। এ ছাড়া সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং সমাজে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। কন্যাশিশুর প্রতি যেকোনো বৈষম্যমূলক আচরণ বন্ধ করে তাদের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ তৈরিতে পরিবার, সমাজ এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন বক্তারা।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close