অ্যাড. আব্দুল মান্নান এমপি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৬:১৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে অত্র বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ রহমত উল্লাহ'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সংসদ সদস্য অ্যাড. আব্দুল মান্নান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি মান্নান অনুষ্ঠানে ফুল নিতে আসিনি, আমি এসেছি বিটঘর ইউনিয়নের উন্নয়ন করতে, আমি এসেছি শিক্ষার মানোন্নয়নের জন্য। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শিক্ষার আধুনিকায়নের লক্ষ্যে সর্বাধিক বাজেট শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ করেছে। অনেকেই শিক্ষিত হলেও চাকরি পাচ্ছেন না, তাদের জন্য সরকার টেকনিক্যাল ট্রেডিং সেন্টার প্রতিষ্ঠা করবে। এখান থেকে ট্রেডিং শিখে বিদেশে যাওয়ার সুযোগ থাকবে।
তিনি আরও বলেন, বর্তমানে ছেলে-মেয়েরা মোবাইল ও মাদকের নেশায় আসক্ত হয়েছে। তাদেরকে মোবাইল ও মাদক থেকে দূরে রাখতে হবে। যারা মাদক বিক্রি করছে তাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্রাচার্য্য কলেজ এর প্রতিষ্ঠাতা মুনতাসির মহিউদ্দিন অপু, জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহিন, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুমসহ সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ