রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আইন-শৃঙ্খলা অবনতির অপচেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ আইজিপির      ● ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা      ● প্রধানমন্ত্রী তারেক রহমানকে আরব আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ      ● সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়াতে চায় রাশিয়া টুডে      ● পঞ্চগড়ে মানবপাচারকারী চক্রের মূল হোতা জুলফিকার আলী বিজিবির জালে      ● সুন্দরবনে ফাঁদে আটকা হরিণ উদ্ধার, বনে অবমুক্ত      ● সাতক্ষীরায় ৫৬ প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে সহায়ক উপকরণ বিতরণ      ● যশোরে মাইক্রোবাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত      ● বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্য দিয়ে নৌবাহিনীতে যোগ দিলেন ৪৬৭ নবীন নাবিক      ● কুড়িগ্রামে জেলা পরিষদ শিশুপার্কের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী       ● পঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিত      ● বাঁশখালী টাইমসের গুণীজন সম্মাননা পেলেন লায়ন সালমা আদিল এমজেএফ      
আইন-শৃঙ্খলা অবনতির অপচেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ আইজিপির
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৭:২০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর যে কোনো ধরনের অপচেষ্টা কঠোরভাবে মোকাবেলার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন আইজিপি বাংলাদেশ আলী হোসেন ফকির। রবিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক (অক্টোবর ২০২৬) অপরাধ পর্যালোচনা সভায় বক্তব্য প্রদানকালে এ নির্দেশনা প্রদান করেন তিনি।

অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা সভায় সভাপতিত্ব করেন। 

সভায় সিআইডি, এসআরবি, এসআরইউ, এসবি, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, এপিবিএন, ট্যুরিস্ট পুলিশসহ মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোহাম্মদ আবু সুফিয়ান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে হবে। তিনি এ লক্ষ্যে টহল ও চেকপোস্ট কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, পেশাদারত্ব, মেধা ও দূরদর্শিতার সাথে যেকোন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণকে আইন-শৃঙ্খলা রক্ষার কাজে সম্পৃক্ত করতে হবে। 

পুলিশ প্রধান বলেন, দেশের ভেতর ও বাইরে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কোন ধরনের বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচারে প্রভাবিত না হয়ে দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আইজিপি বলেন, তদন্তের গুণগত মান উন্নয়নের মাধ্যমে থানায় রুজুকৃত মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করতে হবে।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি দায়িত্ব পালনের ক্ষেত্রে বডিওর্ণ ক্যামেরা ব্যবহারের জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দেন। তিনি মামলা তদন্ত বিশেষ করে অপমৃত্যু মামলা দায়িত্বশীলতার সাথে তদন্তের নির্দেশনা প্রদান করেন। তিনি মুলতবি গ্রেফতারি পরোয়ানা যথাযথভাবে নথিভুক্তকরণ এবং তামিলের হার বাড়ানোর ওপর জোর দেন।

সভায় অক্টোবর, ২০২৬ মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসহ সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এছাড়া, ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণ মামলা এবং মুলতবি গ্রেফতারি পরোয়ানা, তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হার ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close