বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কোচিং লাইসেন্স জালিয়াতিতে নাম এলো থিয়াগো সিলভার      ● ৬৮ পূজামণ্ডপে দুর্গাপূজা      ● ৭৩% বন্যপ্রাণী কমলেও প্রকৃতি পুনরুদ্ধারে আশার বার্তা      ● পারফিউমের গন্ধ দীর্ঘস্থায়ী করতে যে ৪ ভুল এড়িয়ে চলবেন      ● দাওয়াতে তাবলিগ: ইমান-আমলের চেতনা জাগানোর মেহনত      ● নিউমোনিক প্লেগ: কীভাবে ছড়ায়, কতটা প্রাণঘাতী      ● বিদেশি সুপারমার্কেটে কেন এত আকর্ষণ পর্যটকদের      ● বাংলাদেশি নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা চালুর প্রস্তাব      ● স্যাটেলাইট-টু-মোবাইল সেবা, বিনামূল্যে এসএমএস      ● উৎসবমুখর দুর্গাপূজা নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা      ● শাহরুখের বিশেষ পরামর্শের কথা জানালেন অভিষেক      ● এআই বদলে দিচ্ছে অনলাইনে কাজের ধরন      
কোচিং লাইসেন্স জালিয়াতিতে নাম এলো থিয়াগো সিলভার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ২:৩৭ পিএম

লাতিন আমেরিকার ফুটবলে বড় ধরনের জালিয়াতির অভিযোগ প্রকাশ্যে এসেছে। কিংবদন্তি দিয়েগো মারাদোনার সাবেক সহকারী কোচ আলেহান্দ্রো মানকুসোর বিরুদ্ধে ভুয়া কোচিং লাইসেন্স বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্রাজিলের তারকা ফুটবলার থিয়াগো সিলভা ও ফেলিপে মেলোর মতো বেশ কয়েকজন হাই-প্রোফাইল ফুটবলারের নামও এসেছে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ইউওএল’ (UOL)-এর প্রতিবেদনের বরাতে গোলডটকম জানিয়েছে, দ্রুততম সময়ে কোচিং যোগ্যতা দেওয়ার কথিত অবৈধ নেটওয়ার্কের সঙ্গে থিয়াগো সিলভা, সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার ফেলিপে মেলোসহ বেশ কিছু বড় নামের সম্পৃক্ততার কথা তদন্তে উঠে এসেছে। তারা এই প্রক্রিয়ায় লাইসেন্স নেওয়ার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, বাধ্যতামূলক কোর্স না করেই ডিপ্লোমা বা লাইসেন্স দেওয়ার বিনিময়ে প্রার্থীদের কাছ থেকে আনুমানিক ১ লাখ ব্রাজিলিয়ান রিয়াল, যা প্রায় ২০ হাজার মার্কিন ডলারের সমান, দাবি করা হতো।

ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডিংয়ে মানকুসোকে নামিদামি ফুটবলারদের জন্য একটি ‘ফাস্ট-ট্র্যাক’ পদ্ধতি নিয়ে কথা বলতে শোনা যায়। সেখানে তিনি বলেন, ‘আমি আমাদের অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে এমন এক চুক্তিতে পৌঁছেছি, যাতে যেসব তারকারা সারাজীবন ফুটবল খেলেছেন, তাদের এই তিন বছরের অনলাইন কোর্স না করলেও চলে। কিন্তু সত্যি বলুন, যারা সারা জীবন ফুটবল খেললেন, তাদের কি সত্যিই তিন বছরের অনলাইন কোর্স করার দরকার আছে?’

তবে বোকা জুনিয়র্সের সাবেক এই আর্জেন্টাইন খেলোয়াড় সরাসরি ভুয়া কাগজপত্র বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, অনেক ব্রাজিলিয়ান খেলোয়াড় তার সঙ্গে যোগাযোগ করতেন এবং লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া জানতে চাইতেন। তিনি শুধু সংশ্লিষ্ট ফেডারেশনের সঙ্গে যোগাযোগের নম্বর দিতেন এবং নিয়ম সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করতেন।

এদিকে বিতর্কে নাম আসা তারকারাও নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। থিয়াগো সিলভার প্রতিনিধি জানিয়েছেন, সিলভা কোর্সের জন্য অর্থ প্রদান করলেও প্রতিশ্রুতি অনুযায়ী তাকে ক্লাস করানো হয়নি। পরে তিনি সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন।

অন্যদিকে ফেলিপে মেলো জানিয়েছেন, বিষয়টিতে অনিয়মের আভাস পাওয়ার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এটিএফএ-র তথ্য সরিয়ে নেন এবং নিজের অর্থ ফেরত নেন।

বর্তমানে ব্রাজিল ও আর্জেন্টিনার আঞ্চলিক ফুটবল সংস্থাগুলো কথিত ভুয়া নথি ও জালিয়াতি চক্রের বিষয়ে যৌথ তদন্ত শুরু করেছে।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  থিয়াগো সিলভা   ফেলিপে মেলো   কোচিং লাইসেন্স   লাইসেন্স জালিয়াতি   ফুটবল   ব্রাজিল ফুটবল   আর্জেন্টিনা ফুটবল   আলেহান্দ্রো মানকুসো   দিয়েগো মারাদোনা   ভুয়া লাইসেন্স   ফুটবল খবর   ক্রীড়া খবর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close