প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৪:৪১ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নে তুলাতলী ইবতেদায়ী জুনিয়র আলিয়া মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। চন্দনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম সরকারের নিজ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে চন্দনপুর ইউনিয়নে সেলিম সরকারের বাড়ি সংলগ্ন এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চন্দনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেঘনা উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মালেক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সোহরাব হোসেন।
তুলাতলী ইবতেদায়ী জুনিয়র আলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মো. জায়েদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চন্দনপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. হান্নান, সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম, চন্দনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জসিম উদ্দিন ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মঙ্গল আলী।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল মালেককে সম্মাননা ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি