শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ভাঙন রোধে সমীক্ষা শেষে পরিকল্পনা নেওয়া হবে: পরিবেশ প্রতিমন্ত্রী      ● মোংলায় ১ হাজার পরিবারকে গরুর মাংস বিতরণ বাঙালী ফাউন্ডেশনের      ● ঋণ আদায়ে দায়িত্ব পেলেন সোনালী ব্যাংকের ১২ হাজার কর্মকর্তা      ● তিস্তা প্রকল্পের সমীক্ষা শেষ, দ্রুত সুখবর পাবেন তিস্তাপাড়ের মানুষ      ● রাজশাহীতে আজহারীর মাহফিলে ৬৫ নারী পকেটমার আটক      ● সুন্দরবন রক্ষায় বনকর্মীদের স্মার্ট পেট্রোলিং ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ      ● রাজারহাটে ফুলের শিক্ষাবৃত্তি পরীক্ষা, অংশ নিল ১২ প্রতিষ্ঠানের ৪২৫ শিক্ষার্থী      ● ডেঙ্গু প্রতিরোধে ৭৫ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান      ● উৎসবমুখর আয়োজনে শেষ হলো ‘ইসাব ফায়ার ম্যারাথন’      ● ফরিদপুরে পাবনা জেলা দলিল লেখক সমিতির মাসিক সভা অনুষ্ঠিত      ● গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন শিক্ষামন্ত্রী      ● গোপালগঞ্জ ও গাজীপুরে আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী      
ভাঙন রোধে সমীক্ষা শেষে পরিকল্পনা নেওয়া হবে: পরিবেশ প্রতিমন্ত্রী
মাসুদ রানা, মোংলা
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৪:৩৩ পিএম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, দেড় মাস আগে মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের ভাঙ্গন পরিদর্শনের পর নেয়া উদ্যোগের প্রেক্ষিতে ভাঙ্গন কবলিত বাগেরহাটের রামপালের রমজাইপুর এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে। 

এ ভাঙ্গন রোধে ও গ্রাম সুরক্ষায় দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা জরুরী। এখানে স্টাডি করে কাজ করতে হবে। কারণ এখানে জিও ব্যাগ ফেলার পরও তা আবার ভেঙ্গে পড়ছে। এখানকার ভাঙ্গনটা সোজা/খাড়া, ফলে এ ভাঙ্গন প্রতিরোধ করা সহজ না। নদীর বাঁকগুলো কিভাবে ঠিক/সোজা করা যায় সেটাও সরেজমিনে দেখা হচ্ছে। বাঁকের কারণে স্রোতের আঘাতে অপর পাড়ের ভাঙ্গন অব্যাহত রয়েছে। 

এ ভাঙ্গন রোধেই সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে এই পরিদর্শন। পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটিএ এখানে খনন কাজ করছে, তাদেরকে নিয়ে ভাঙ্গন রোধে একটা যৌক্তিক সমাধানে যেতে হবে। যেন এই জনপদের মানুষগুলো ভাঙ্গনের শিকার থেকে মুক্তি পায়। কারণ তাদের বাড়ীঘর ও কৃষি জমি বিলিন হচ্ছে। দিনশেষে এই মানুষগুলো বেকার হচ্ছে। তারা উদবাস্তুুতে পরিণত হচ্ছে। ভাঙ্গন রোধে তাদের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব ও সরকারকে এটা জানানো এবং তাদেরকে সহযোগীতা করা। পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় সমীক্ষা শেষে তাদের প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠালে তারপর আমরা দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করবো। 

শনিবার সকালে মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের বাগেরহাটের রামপাল অংশের রমজাইপুর এলাকার ভাঙ্গন পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 


এ সময় পরিবেশ প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মিরাজ মোল্লা, বাগেরহাটের উপ-বিভাগীয় প্রকৌশলী (রায়েন্দা) মোঃ হুময়ায়ন কবির ও
বাগেরহাটের উপ-সহকারী প্রকৌশলী (ভূটিয়ামারী) হোসনেয়ারা জামিল সুমানা। 

পরিবেশ প্রতিমন্ত্রী এ সময় ওই এলাকায় ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ও ভাঙ্গনের মুখ থাকা পরিবারের লোকজনের  সাথে কথা বলেন, তাদের কথা শোনেন এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বাগেরহাট   মোংলা-ঘাষিয়াখালী নৌ চ্যানেল   রামপাল   রমজাইপুর   নদীভাঙন   শেখ ফরিদুল ইসলাম   পরিবেশ প্রতিমন্ত্রী   পানি উন্নয়ন বোর্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close