শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
সৌরজগতের বাইরে নতুন নক্ষত্রের সন্ধান
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ২:২২ পিএম

সৌরজগতের বাইরে একটি নতুন নক্ষত্রের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এইচডি ১৫৬২৯৫ নামের নক্ষত্রটিকে ঘিরে মানুষের বাসযোগ্য হতে পারে—এমন একটি গ্রহের অস্তিত্বের সম্ভাবনা নিয়ে গবেষণা চলছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী লোগান জি. উইলসনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি দল এ নিয়ে গবেষণা করেছেন। সম্প্রতি গবেষণাটি প্রকাশিত হয়েছে দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে।

বিজ্ঞানীদের তথ্যমতে, এইচডি ১৫৬২৯৫ একটি এ-টাইপ নক্ষত্র। এ ধরনের নক্ষত্র সাধারণত নীলচে-সাদা আলো ছড়ায় এবং এগুলোর আকার ও ভর সূর্যের তুলনায় প্রায় দ্বিগুণ হতে পারে। নতুন শনাক্ত করা নক্ষত্রটি সূর্যের চেয়ে প্রায় ৯ গুণ বেশি উজ্জ্বল। এর পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ৭ হাজার ৫০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।

পৃথিবী থেকে প্রায় ১৪০ আলোকবর্ষ দূরে অবস্থিত এই নক্ষত্রটি ডেলটা স্কুটি ভেরিয়েবল ধরনের। এ ধরনের নক্ষত্র নির্দিষ্ট সময় পরপর উজ্জ্বলতার পরিবর্তন ঘটায়। বিজ্ঞানীরা নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট বা টেসের পর্যবেক্ষণ করা প্রায় ১৬ হাজার ৫০০টি ডেলটা স্কুটি নক্ষত্রের তথ্য বিশ্লেষণ করে সম্ভাবনাময় নয়টি নক্ষত্র নির্বাচন করেন।

গবেষণায় এইচডি ১৫৬২৯৫ নক্ষত্রকে প্রদক্ষিণকারী একটি সম্ভাব্য গ্রহের অস্তিত্বের তথ্য পাওয়া যায়। এর নাম দেওয়া হয়েছে ‘এইচডি ১৫৬২৯৫ বি’। গবেষকদের তথ্য অনুযায়ী, গ্রহটির ভর বৃহস্পতির তুলনায় প্রায় ছয় গুণ বেশি। এটি তার মাতৃনক্ষত্র থেকে প্রায় ৪ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে অবস্থান করছে। গ্রহটির নক্ষত্রকে একবার প্রদক্ষিণ করতে প্রায় ২ হাজার ২০০ দিন সময় লাগে।

গবেষণায় গ্রহটিতে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হলেও এটিকে এখনই মানুষের বাসযোগ্য গ্রহ হিসেবে নিশ্চিত করা হয়নি। গবেষকদের দেওয়া হিসাব অনুযায়ী, সেখানে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা প্রায় ৫০ শতাংশ। ফলে গ্রহটির প্রকৃতি ও সেখানে প্রাণের সম্ভাবনা সম্পর্কে নিশ্চিত হতে আরও পর্যবেক্ষণ ও গবেষণা প্রয়োজন।




স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বাসযোগ্য গ্রহ   নতুন গ্রহ   এক্সোপ্ল্যানেট   এইচডি ১৫৬২৯৫   এইচডি ১৫৬২৯৫ বি   মহাকাশ   নাসা   বিজ্ঞান   প্রাণের অস্তিত্ব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close