শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নিরাপত্তাঝুঁকি নন এনভিডিয়া প্রধান, বললেন ট্রাম্প      ● জুনিয়র বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে বোর্ডের নির্দেশনা      ● মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক বাজারে মাংস রপ্তানি করতে চায় সরকার      ● ধামইরহাটে দুই ভাইয়ের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ      ● তেভেজের বিদায়ী ম্যাচে খেলবেন মেসি, অপেক্ষা রোনালদোর      ● বাল্যবিয়ে ঠেকাতে শতভাগ জন্মনিবন্ধনের তাগিদ      ● ফরিদপুরে পুলিশের অভিযানে ৪ জন গ্রেপ্তার, দুজনের এক মাসের কারাদণ্ড      ● ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ      ● সুখী দাম্পত্য গড়তে যে পাঁচ অভ্যাস জরুরি      ● মার্চেন্ট নেভির কর্মকর্তা সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, ডিসেম্বরে মূল আয়োজন      ● প্রথম জন্মদিনে প্রকাশ্যে নীলয়-হৃদি দম্পতির মেয়ে      ● টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও থানায় ভাঙচুর, আসামি ১৩ হাজার      
নিরাপত্তাঝুঁকি নন এনভিডিয়া প্রধান, বললেন ট্রাম্প
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৩:২১ পিএম

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য কোনো হুমকি নন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফ্লোরিডার মার-আ-লাগোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হুয়াং সম্পর্কে তাঁর কাছে পর্যাপ্ত তথ্য রয়েছে এবং তিনি তাঁকে সম্পূর্ণ নিরাপদ মনে করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রয়েছে বলে দাবি করা এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক এবং চীনে উন্নত প্রযুক্তির চিপ পৌঁছাতে সহায়তার অভিযোগে চলতি মাসের শুরুতে হুয়াংকে পদ ছাড়তে হয়েছিল। তবে পরে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তাঁকে পুনর্বহাল করে। তাঁর পদত্যাগের খবরে কোম্পানিটির শেয়ারের দর পড়ে গেলেও পুনর্বহালের পর তা আংশিক ঘুরে দাঁড়ায়। এসব অভিযোগের বিষয়ে মার্কিন বিচার বিভাগ পূর্ণাঙ্গ তদন্ত করেছে কি না, তা নিশ্চিত করেনি।

ট্রাম্প জানান, হুয়াংকে পুনরায় দায়িত্বে ফেরাতে তিনি ও তাঁর প্রশাসনের কর্মকর্তারা পর্দার আড়ালে কাজ করেছেন। কোম্পানিটির পরিস্থিতি ও শেয়ারের দর বিবেচনায় তাঁর পুনর্বহালকে ভালো সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্পের ভাষায়, ‘আমি মনে করি, আমাদের দেশ এবং এমনকি বিশ্বের জন্যও দারুণ কিছু করেছি।’








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ডোনাল্ড ট্রাম্প   জেনসেন হুয়াং   এনভিডিয়া   কৃত্রিম বুদ্ধিমত্তা   যুক্তরাষ্ট্র   চীন   প্রযুক্তি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close