শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
ইনস্টাগ্রামকে ‘মেয়েদের অ্যাপ’ বললেন মাস্ক
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ২:৩৩ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামকে ‘মেয়েদের জন্য তৈরি অ্যাপ’ বলে মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন এক্সের মালিক ইলন মাস্ক। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) এক্সে দেওয়া এক মন্তব্যে তিনি এমন কথা বলেন। এরপরই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যবহারকারীদের মধ্যে শুরু হয় নানা আলোচনা।

ঘটনার সূত্রপাত হয় বিনিয়োগ প্রতিষ্ঠান গেইগার ক্যাপিটালের একটি পোস্টকে কেন্দ্র করে। প্রতিষ্ঠানটি এক্সে জানায়, তারা তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে ফেলেছে। তাদের দাবি, ইনস্টাগ্রাম মূলত নারীকেন্দ্রিক একটি প্ল্যাটফর্ম এবং তাদের জন্য এর তেমন কোনো উপকারিতা নেই।

ওই পোস্টের জবাবে ইলন মাস্ক সংক্ষেপে লেখেন, ‘Instagram is for girls’—অর্থাৎ ‘ইনস্টাগ্রাম মেয়েদের জন্য’।

মাস্কের মন্তব্যের পর এক্স ব্যবহারকারীদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ তার বক্তব্যের সঙ্গে একমত হয়ে মজা করে বলেন, এক্স তুলনামূলকভাবে পুরুষদের জন্য বেশি উপযোগী। তবে অনেকেই মাস্কের মন্তব্যের সমালোচনা করেন। তাদের মতে, ইনস্টাগ্রামকে নির্দিষ্ট কোনো লিঙ্গের সঙ্গে যুক্ত করা ঠিক নয়। কারণ প্ল্যাটফর্মটি বিনোদন, ব্যবসা, সামাজিক সচেতনতা, ব্যক্তিগত মত প্রকাশসহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়।

এক ব্যবহারকারী মন্তব্য করেন, ইনস্টাগ্রামে বিভিন্ন বয়স, পেশা ও সামাজিক গোষ্ঠীর মানুষের জন্য নানা ধরনের কনটেন্ট রয়েছে। শরীর নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি, অন্তর্ভুক্তি ও বৈচিত্র্যের মতো বিষয়ও সেখানে গুরুত্ব পায়। আরেক ব্যবহারকারী ব্যঙ্গ করে লেখেন, সম্ভবত নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার পরই মাস্ক এমন সিদ্ধান্তে পৌঁছেছেন।

ইনস্টাগ্রাম নিয়ে মাস্কের এমন মন্তব্য অবশ্য নতুন নয়। চলতি বছরের শুরুতেও এক অনলাইন আলোচনায় তিনি দাবি করেছিলেন, কিছু পুরুষ তাকে তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলের লিংক পাঠান। সে সময়ও তিনি প্ল্যাটফর্মটিকে নারীদের সঙ্গে বেশি সম্পৃক্ত বলে মন্তব্য করেছিলেন।

মাস্কের সর্বশেষ মন্তব্যের পর আবারও এক্স ও ইনস্টাগ্রামের ব্যবহারকারী গোষ্ঠী এবং দুই প্ল্যাটফর্মের সংস্কৃতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি সামনে এসেছে মাস্ক ও মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের দীর্ঘদিনের প্রকাশ্য প্রতিদ্বন্দ্বিতার বিষয়টিও।

২০২৩ সালের জুলাইয়ে মেটা ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত টেক্সটভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডস চালু করে। প্ল্যাটফর্মটি এক্সের প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে আসে। এরপর মাস্ক ও জাকারবার্গের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে একাধিকবার প্রকাশ্য বাকযুদ্ধ দেখা গেছে।

শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতেও দুই পক্ষের প্রতিযোগিতা রয়েছে। মাস্কের xAI এবং মেটা—উভয় প্রতিষ্ঠানই নিজস্ব এআই মডেল ও প্রযুক্তি উন্নয়নে কাজ করছে। ফলে ইনস্টাগ্রাম নিয়ে মাস্কের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে নতুন করে দুই প্রযুক্তি উদ্যোক্তার প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গও আলোচনায় এসেছে।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ইলন মাস্ক   ইনস্টাগ্রাম   এক্স   মার্ক জাকারবার্গ   মেটা   থ্রেডস   সামাজিক যোগাযোগমাধ্যম   প্রযুক্তি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close