প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১:৪৫ পিএম

ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের ধলিয়ায় শেখ মোঃ শাহজাহান বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ শ্রেণির দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ধলিয়া কেমব্রিজ একাডেমিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত চাকুরিজীবী কল্যাণ সমিতির পরিচালনায় এ বৃত্তি পরীক্ষায় প্রাথমিক, এবতেদায়ী ও নিম্ন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, পরীক্ষায় মোট ১০২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে প্রাথমিক পর্যায়ের ১৪টি প্রতিষ্ঠান, এবতেদায়ী পর্যায়ের ১টি এবং নিম্ন মাধ্যমিক পর্যায়ের ১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তাদের মেধা বিকাশে উৎসাহিত করার লক্ষ্যে এ বৃত্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার ও অবসরপ্রাপ্ত চাকুরিজীবী কল্যাণ সমিতির সভাপতি, শেখ মোঃ শাহজাহান।
এ সময় উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত শিক্ষক নুর মোহাম্মদ, শেখ মোঃ মোফাজ্জল হোসাইন, এস এম রফিকুজ্জামান,মো আশরাফ উদ্দিন।
স্বদেশ প্রতিদিন/এস পি