শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ‘চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশকে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র’      ● নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার      ● পশুর চ্যানেলে নিখোঁজ জেলের মরদেহ       ● মাদক ও জুয়া বিরোধী সমাবেশ      ● বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব হলেন: রেজাউল করিম লিটন      ● স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠাবার্ষিকী      ● এডিপির বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মাঝে চিঠি বিতরণ      ● ‘হাম ও ডেঙ্গুঃ জনস্বাস্থ্য সুরক্ষায় নগর পরিকল্পনার ভূমিকা’       ● পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন      ● ৫০০ তালবীজ রোপণ ও চারা বিতরণ      ● কিশোর গ্যাংকে ঠেকাতে প্রাণ গেল জাকারিয়ার      ● জুট মিলের নোংরা পানিতে সড়ক ক্ষতিগ্রস্ত      
মধ্যরাতে ঢাকা কলেজের শিক্ষার্থী ও হোস্টেল কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ২:০৪ পিএম আপডেট: ০৩.১০.২০২৬ ২:১২ PM

রাজধানীর ঝিগাতলায় সাইকেল চুরির ঘটনায় নিরাপত্তার দাবি জানাতে গিয়ে ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে মধ্যরাতে কলেজের শিক্ষার্থী ও একটি আবাসিক প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে ঝিগাতলার বড় মসজিদ সংলগ্ন এলাকায় সড়কে অবস্থান নেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থী ও হোস্টেল কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে তা নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা অবস্থান নেন।

শিক্ষার্থীদের অভিযোগ, সাইকেল চুরির ঘটনায় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাতে গেলে ঝিগাতলার একটি আবাসিক প্রতিষ্ঠানের মালিক, ম্যানেজার ও কয়েকজন কর্মচারী তাদের ওপর হামলা চালান। এতে তিন শিক্ষার্থী মারধরের শিকার হন বলে তারা দাবি করেছেন।

ভুক্তভোগী শিক্ষার্থীদের দাবি, মারধরের ঘটনায় একজনের মাথা ফেটে যায়। অন্য দুই শিক্ষার্থীর শরীরেও আঘাত লাগে। এ ছাড়া হামলার সময় এক শিক্ষার্থীর মুঠোফোন কেড়ে নিয়ে মাটিতে আছাড় দিয়ে ভেঙে ফেলার অভিযোগও উঠেছে।

ঘটনার খবর ঢাকা কলেজের অন্য শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা ঝিগাতলায় জড়ো হন। পরে রাত সাড়ে ১২টার দিকে বড় মসজিদ সংলগ্ন এলাকায় সড়কে অবস্থান নেন তারা। এতে ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। শিক্ষার্থীরা হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে আবাসিক প্রতিষ্ঠানের মালিক, ম্যানেজার বা কর্মচারীদের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকেও বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  ঢাকা কলেজ   ঢাকা কলেজ শিক্ষার্থী   ঝিগাতলা   শিক্ষার্থী মারধর   সাইকেল চুরি   হোস্টেল   শিক্ষার্থী আন্দোলন   ঢাকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close