বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বড় আকারের টাইলসে বদলে যাচ্ছে অন্দরসজ্জার ধারণা      ● দুবাইয়ে একসঙ্গে নাচলেন হানি সিং ও আতিফ আসলাম      ● চার বছর পর ঢাকায় ফিরছেন ‘বিলিয়নেরেরা’খ্যাত ওটিলিয়া      ● কাহারোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা      ● দেশে ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী      ● জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন রাজবাড়ীর খামারি জাহাঙ্গীর হোসেন      ● পাংশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন      ● দুগ্ধজাত পণ্যে পাবনার সুনাম ধরে রাখার আহ্বান ডিসির      ● উল্লাপাড়ায় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা      ● বেড়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত      ● নাসিরনগরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্বোধন       
বড় আকারের টাইলসে বদলে যাচ্ছে অন্দরসজ্জার ধারণা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৩:৩৪ পিএম

ঘরের মেঝে বা দেয়ালের সাজসজ্জায় টাইলসের ব্যবহার দীর্ঘদিনের। তবে আধুনিক অন্দরসজ্জায় টাইলস এখন শুধু মেঝে কিংবা দেয়ালে সীমাবদ্ধ নেই। রান্নাঘরের কাউন্টারটপ, বাথরুম, টেবিল ও ক্যাবিনেটেও একই ধরনের টাইলস ব্যবহার করে ঘরের বিভিন্ন অংশে নকশার সামঞ্জস্য আনা হচ্ছে। বড় আকারের টাইলস ব্যবহারে জোড়ার দাগ কম থাকে, ফলে রং ও নকশার ধারাবাহিকতা বজায় থাকে এবং ঘর তুলনামূলক বড় দেখায়।

এ ধরনের ব্যবহারের জন্য তুরস্কের টাইলস প্রস্তুতকারক প্রতিষ্ঠান কালের বড় আকারের পোর্সেলিন স্ল্যাব ‘Kalesinterflex’ বাজারে রয়েছে। ১০০×৩০০ ও ১৬০×৩২০ সেন্টিমিটার আকারের এসব স্ল্যাব ৩, ৫, ৬, ১২ ও ২০ মিলিমিটার পুরুত্বে পাওয়া যায়। ম্যাট, সাটিন ও পলিশড—তিন ধরনের ফিনিশ রয়েছে এতে। টিভির পেছনের দেয়াল, সিঁড়ি, খোলা বসার জায়গা, রান্নাঘর ও বাথরুমে ব্যবহারের পাশাপাশি মার্বেল ও ট্রাভারটিন পাথরের আদলে নকশাও পাওয়া যায়। প্রতিষ্ঠানটির দাবি, পণ্যটির পানি শোষণক্ষমতা ০.৫ শতাংশের কম এবং এতে আঁচড় ও তাপ প্রতিরোধের বৈশিষ্ট্য রয়েছে।

তবে টাইলস নির্বাচনের ক্ষেত্রে ঘরের আয়তন, আলো, আসবাব, ব্যবহার এবং স্থাপনের ধরন বিবেচনা করা জরুরি। বড় স্ল্যাব স্থাপনে দক্ষ কারিগর, নিখুঁত কাটিং ও উপযুক্ত ভিত্তি প্রয়োজন। রান্নাঘরের কাউন্টারটপের ক্ষেত্রে পুরুত্ব ও স্থায়িত্বের বিষয়টিও গুরুত্বপূর্ণ। কালের তথ্য অনুযায়ী, প্রচলিত সিরামিক টাইলস উৎপাদনের তুলনায় Kalesinterflex তৈরিতে কাঁচামাল ৫৭ শতাংশ, প্রাকৃতিক গ্যাস ৪৭ শতাংশ এবং পানি ২০ শতাংশ কম ব্যবহৃত হয়। পণ্যটি ঢাকার গুলশান-২-এর কনকর্ড বিলকিস টাওয়ারে কালের শোরুমে পাওয়া যাচ্ছে।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  অন্দরসজ্জা   টাইলস   কালে   পোর্সেলিন স্ল্যাব   ঘর সাজানো   ইন্টেরিয়র ডিজাইন   ঢাকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close