শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● রাইড শেয়ারিংয়ে বিশৃঙ্খলা! সমাধান প্রয়োজন      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ক্লাবে এসআরবি ও এনবিআরের অভিযান      ● নতুন নাটকে সাদিয়া ইসলাম মৌ      ● শিল্পকারখানার মিটার চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার      ● ‘চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশকে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র’      ● নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার      ● পশুর চ্যানেলে নিখোঁজ জেলের মরদেহ       ● মাদক ও জুয়া বিরোধী সমাবেশ      ● বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব হলেন: রেজাউল করিম লিটন      ● স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠাবার্ষিকী      ● এডিপির বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মাঝে চিঠি বিতরণ      ● ‘হাম ও ডেঙ্গুঃ জনস্বাস্থ্য সুরক্ষায় নগর পরিকল্পনার ভূমিকা’       
অজয় দেবগনের ক্যারিয়ারে নতুন রেকর্ড
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ২:০৩ পিএম

বলিউড অভিনেতা অজয় দেবগনের নতুন সিনেমা ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ বক্স অফিসে দারুণ সূচনা করেছে। মুক্তির প্রথম দিনেই শত কোটি রুপির মাইলফলকের খুব কাছে পৌঁছে গেছে সিনেমাটি। ২ অক্টোবর মুক্তির পর প্রথম দিনেই বিশ্বব্যাপী আনুমানিক ৯৫ কোটি ১০ লাখ রুপি আয় করেছে ‘দৃশ্যম থ্রি’।

বক্স অফিস পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, প্রথম দিনে ভারতের বাজারে সিনেমাটির নেট আয় হয়েছে ৬৬ কোটি ৭৫ লাখ রুপি। ভারতীয় বাজারে গ্রস আয় দাঁড়িয়েছে ৮০ কোটি ১০ লাখ রুপি। পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকে এসেছে প্রায় ১৫ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী প্রথম দিনের সংগ্রহ ৯৫ কোটি ১০ লাখ রুপি।

মুক্তির দিন ভারতের প্রেক্ষাগৃহগুলোতে ১৫ হাজার ৭৫৯টি শোতে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। হিন্দি টুডি শোগুলোতে প্রথম দিনে গড় দর্শক উপস্থিতি ছিল ৬৭ দশমিক ০৮ শতাংশ। সকালের শোগুলোতে উপস্থিতি তুলনামূলক কম থাকলেও দিনের সঙ্গে সঙ্গে দর্শক বাড়তে থাকে। রাতের শোগুলোতে দর্শক উপস্থিতি সর্বোচ্চ ৭৬ দশমিক ৪৬ শতাংশে পৌঁছায়।

উদ্বোধনী দিনের আয়ের দিক থেকে ‘দৃশ্যম থ্রি’ আগের দুই কিস্তিকে অনেক পেছনে ফেলেছে। ২০১৫ সালে মুক্তি পাওয়া প্রথম ‘দৃশ্যম’ ভারতে প্রথম দিনে ৫ কোটি ৮৫ লাখ রুপি নেট আয় করেছিল। আর ‘দৃশ্যম টু’ মুক্তির দিনে ভারতে নেট আয় করেছিল ১৫ কোটি ৩৮ লাখ রুপি এবং গ্রস আয় ছিল ১৮ কোটি ১৫ লাখ রুপি।

অজয় দেবগনের ক্যারিয়ারেও সিনেমাটি উদ্বোধনী দিনের আয়ে নতুন রেকর্ড তৈরি করেছে। এর আগে ‘সিংহাম এগেইন’ প্রথম দিনে ৪৩ কোটি ৭০ লাখ রুপি, ‘সিংহাম রিটার্নস’ ৩২ কোটি ৯ লাখ রুপি এবং ‘গোলমাল এগেইন’ ৩০ কোটি ১৪ লাখ রুপি আয় করেছিল।

মুক্তির আগেও সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রিতে ছিল বড় ধরনের সাড়া। আটটি শো ডেট মিলিয়ে অগ্রিম বুকিং থেকে ৭৯ কোটি ৭১ লাখ রুপির টিকিট বিক্রি হয়। ব্লক করা আসন বাদ দিলে কার্যকর অগ্রিম বুকিং দাঁড়ায় ৬৭ কোটি ৭৯ লাখ রুপি। এই শক্তিশালী অগ্রিম বুকিংও প্রথম দিনের বড় সংগ্রহে ভূমিকা রেখেছে।

‘দৃশ্যম থ্রি’র গল্প এগিয়েছে বিজয় সালগাঁওকরকে ঘিরে। আগের ঘটনার কয়েক বছর পর আবারও তার পরিবারকে ঘিরে নতুন তদন্ত ও চাপ তৈরি হয়। পুরোনো ঘটনার প্রতিশোধ নিতে ফিরে আসে মীরা দেশমুখ। একই সঙ্গে ক্রাইম ব্রাঞ্চের এক নতুন কর্মকর্তা বিজয়ের তৈরি করা অ্যালিবাই ও মানসিক কৌশল ভেঙে সত্য বের করার চেষ্টা করেন।

প্রথম দিনেই ৯৫ কোটি ১০ লাখ রুপি আয় করায় শত কোটির মাইলফলক এখন সিনেমাটির নাগালের মধ্যে। একই সঙ্গে ২০১৫ সালের ‘দৃশ্যম’-এর বিশ্বব্যাপী মোট আয়কেও দ্রুত ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে সিনেমাটি। প্রথম ‘দৃশ্যম’ বিশ্বব্যাপী প্রায় ১১০ কোটি ৪০ লাখ রুপি আয় করেছিল।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  দৃশ্যম থ্রি   অজয় দেবগন   দৃশ্যম ৩ দ্য কনক্লুশন   বলিউড   বক্স অফিস   সিনেমা   দৃশ্যম   অজয় দেবগনের সিনেমা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close