বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দুবাইয়ে একসঙ্গে নাচলেন হানি সিং ও আতিফ আসলাম      ● চার বছর পর ঢাকায় ফিরছেন ‘বিলিয়নেরেরা’খ্যাত ওটিলিয়া      ● কাহারোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা      ● দেশে ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী      ● জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন রাজবাড়ীর খামারি জাহাঙ্গীর হোসেন      ● পাংশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন      ● দুগ্ধজাত পণ্যে পাবনার সুনাম ধরে রাখার আহ্বান ডিসির      ● উল্লাপাড়ায় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা      ● বেড়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত      ● নাসিরনগরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্বোধন       ● মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি      
দুবাইয়ে একসঙ্গে নাচলেন হানি সিং ও আতিফ আসলাম
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৩:৩১ পিএম

ভারত-পাকিস্তানের রাজনৈতিক ও সাংস্কৃতিক বিরোধের মধ্যে দুবাইয়ের এক বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে নেচে আলোচনায় এসেছেন দুই দেশের জনপ্রিয় সংগীতশিল্পী হানি সিং ও আতিফ আসলাম। বন্ধুর বিয়েতে তাঁদের আনন্দে মেতে ওঠার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে পাকিস্তানি গায়ক আবরার-উল-হকের গানের তালে দুই শিল্পীকে নাচতে দেখা যায়।

সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত ওই বিয়ের অনুষ্ঠানের সঞ্চালক সাদিক সেলিম ভিডিওটি ও দুই শিল্পীর সঙ্গে তোলা ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। পোস্টে তিনি জানান, হানি সিং ও আতিফ আসলাম সারা রাত নাচে মেতে ছিলেন। হানি সিংয়ের উপস্থিতি ও স্টাইলের প্রশংসা করার পাশাপাশি আতিফ আসলামের শান্ত ও সংযত স্বভাবের কথাও তুলে ধরেন তিনি। কনসার্টের মহড়া শেষ করে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রেখেছিলেন আতিফ।

এদিকে ভারতে পাকিস্তানি বিনোদনমূলক কনটেন্ট নিয়ে বিতর্কের মধ্যেই দুই শিল্পীর এই মুহূর্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। নেটফ্লিক্সের পাকিস্তানি সিরিজ ‘জো বাচে হ্যায় সাঙ্গ সমেট লো’ প্রচার বন্ধের দাবি উঠেছে ভারতে। এ ছাড়া পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর দুটি বিশেষ প্রদর্শনীও অনলাইন সমালোচনার মুখে বেঙ্গালুরুতে বাতিল করা হয়। এমন পরিস্থিতিতে হানি সিং ও আতিফ আসলামের একসঙ্গে নাচকে সংগীত ও বন্ধুত্বের ভিন্ন এক দৃশ্য হিসেবে দেখছেন অনেকে।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  হানি সিং   আতিফ আসলাম   ভারত-পাকিস্তান   দুবাই   সংগীতশিল্পী   বিয়ের অনুষ্ঠান   ভিডিও ভাইরাল   বিনোদন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close