শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পারিবারিক বিরোধে প্রবাসীর মাছের পুকুরে বিষ প্রয়োগ, স্ত্রী-সন্তানসহ চারজনকে মারধরের অভিযোগ      ● জুমার নামাজ শেষে শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী      ● খুলনা জেলা পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯      ● হরগজে ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল কলেজ একাদশ      ● বসুরহাটে দারুল ইহসান গার্লস মাদ্রাসার পুরস্কার বিতরণ      ● দেওয়ানগঞ্জে জিল বাংলা সুগার মিলসের ৬৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন      ● আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নান্দাইলে বিএনপির মিছিল      ● পঞ্চগড় সীমান্তে ড্রোন-সিসিটিভিতে বিজিবির নজরদারি      ● কয়রায় অস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ জলদস্যুর দুই সহযোগী গ্রেপ্তার      ● ডিজিটাল লেনদেনের বিস্তার, নিরাপত্তার নিশ্চয়তা কোথায়?      ● খাগড়াছড়িতে ‘৭২০ মে.টন চাল’ বরাদ্দ নিয়ে তোলপাড়      ● মেঠোপথ সাহিত্য উৎসবে সাংবাদিক খসরুসহ ৫ গুণীজনকে সম্মাননা      
স্কুলে ১০ দিন, কলেজে ১৪ দিন ছুটি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ২:০৮ পিএম

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকলেও শিক্ষাস্তর ও প্রতিষ্ঠানভেদে এর মেয়াদে রয়েছে পার্থক্য। সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কোথাও ছুটির মেয়াদ বেড়েছে। এবার দুর্গাপূজায় কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে সর্বোচ্চ ১৪ দিন, স্কুলে ১০ দিন এবং মাদ্রাসায় ৫ দিন ছুটি থাকছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিজ্ঞপ্তি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা পর্যালোচনায় এসব তথ্য পাওয়া গেছে।

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়

শিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত পাঁচ দিন। এর আগে ও পরে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় পূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটিও যুক্ত হচ্ছে।

ফলে দুর্গাপূজা উপলক্ষে স্কুলে টানা নয় দিনের ছুটি হচ্ছে। এর সঙ্গে ২৫ অক্টোবর (রোববার) লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা মোট ১০ দিনের ছুটি পাবেন। অর্থাৎ ১৬ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত স্কুলে ছুটি থাকবে।

কলেজ ও উচ্চমাধ্যমিক স্তর

কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে ছুটির মেয়াদ আরও বেশি। মাউশির কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি নির্ধারণ করা হয়েছে।

এর সঙ্গে ছুটির আগে ও পরে থাকা শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কলেজে মোট ছুটির মেয়াদ দাঁড়াচ্ছে ১৪ দিন।

মাদ্রাসায় ছুটি ৫ দিন

অন্যদিকে, মাদ্রাসায় দুর্গাপূজার ছুটি তুলনামূলকভাবে কম। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, ইবতেদায়ি ও এমপিওভুক্ত মাদ্রাসায় ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট তিন দিন পূজার ছুটি থাকবে।

এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

এক নজরে ছুটির হিসাব

কলেজ ও উচ্চমাধ্যমিক—১৪ দিন।

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল—১০ দিন।

মাদ্রাসা—৫ দিন।

অর্থাৎ, এবার দুর্গাপূজার ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানভেদে ছুটির মেয়াদে স্পষ্ট পার্থক্য থাকছে। সবচেয়ে বেশি ছুটি থাকছে কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে, আর সবচেয়ে কম ছুটি থাকছে মাদ্রাসায়।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  দুর্গাপূজার ছুটি   পূজার ছুটি   স্কুল ছুটি   কলেজ ছুটি   মাদ্রাসার ছুটি   শিক্ষাপ্রতিষ্ঠান   দুর্গাপূজা ২০২৬  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close