প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১১:৩৮ AM

সিনিয়র সাংবাদিক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শুক্রবার (২ অক্টোবর) এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। সৎ ও নিষ্ঠাবান সাংবাদিক এবং বিডিনিউজ ২৪ ডট কমের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ছিলেন আপসহীন।’
তিনি আরও বলেন, ‘সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনে বরাবরই তৌফিক ইমরোজ খালিদী ছিলেন নির্ভীক ও দ্বিধাহীন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।’
উল্লেখ্য, সিনিয়র সাংবাদিক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ইন্তেকাল করেন।
স্বদেশ প্রতিদিন/এস পি