বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাশের দেশ থেকে উসকানিতে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা : রিজভী      ● ১০ হাজার চিকিৎসক নিয়োগ ও সুরক্ষা আইন হচ্ছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী      ● রেজাল্ট ভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন দেওয়া হবে-শিক্ষামন্ত্রী       ● দেশের এক ইঞ্চি মাটিতেও কাউকে হস্তক্ষেপ করতে দেয়া হবে না : রিজভী      ● কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত      ● পাংশায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তিন সদস্যকে গ্রেফতার      ● ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী      ● মীরসরাইয়ে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা, এমপি নুরুল আমিনকে সংবর্ধনা      ● গাইবান্ধায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু      ● ল্যান্ডোভারী হাই স্কুলের EIIN নম্বর প্রাপ্তি উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি      ● ভাঙ্গুড়ায় ভাব বাংলাদেশ-এর উদ্যোগে শিক্ষা ও প্রশিক্ষণ বৃত্তি প্রদান      ● জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪টি পরিবার      
পাশের দেশ থেকে উসকানিতে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা : রিজভী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, একটি গোষ্ঠীর হামলায় বিএনপির নেতাকর্মীরা মারা গেলেও সরকার কারও ওপর গুলি চালায়নি।

বৃহস্পতিবার বেলা ১১টায় নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির নেতাদের নিয়ে জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ভারতের পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর বক্তব্যকে ইঙ্গিত করে রিজভী বলেন, ‘পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী বলেছেন- ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেবেন। যে দেশের মানুষ লুঙ্গি পরে স্টেনগান হাতে নিয়ে দেশ স্বাধীন করেছে, সেই দেশ দখল করা এত সহজ নয়।’

‘আমাদের স্বাধীনতার চেতনা, আমাদের সার্বভৌমত্ব রক্ষার চেতনা, আমাদের বহুদলীয় গণতন্ত্রের চেতনা, এ দেশের জনগণের সেই শক্তিতে বলীয়ান হয়ে কোনো আধিপত্যবাদী শক্তি আমাদের দিকে চোখ লাগাতে পারবে না’, যোগ করেন তিনি।

ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা ও তার সহযোগীরা বাংলাদেশের মাটিতে পা রাখতে পারবেন না বলেও হুঁশিয়ারি দেন এই বিএনপি নেতা।

পোশাকশ্রমিকদের মজুরি প্রায় ৩৬ শতাংশ বাড়ানো হয়েছে জানিয়ে সাম্প্রতিক সময়ে পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে বিক্ষোভ প্রসঙ্গে রিজভী দাবি করেন, বর্তমান মুজুরি ভারত ও পাকিস্তানের থেকেও বেশি। পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি চার হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ মজুরি ছয় হাজার ৪৬৫ টাকা পর্যন্ত বেড়েছে।

শ্রমিক অসন্তোষ নিরসনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেতা নজরুল ইসলাম খানের ভূমিকারও প্রশংসা করেন রিজভী। তিনি বলেন, নজরুল ইসলাম খানের পরামর্শ ও নেতৃত্বে শ্রমিকদের মজুরি বাড়ানোর বিষয়ে একটি যুগান্তকারী সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে।

নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির বিষয়ে রিজভী বলেন, আমানউল্লাহ আমান ও শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে একটি যোগ্য কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, স্বার্থ রক্ষা ও সংগঠনকে শক্তিশালী করতে নতুন কমিটির নেতারা গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে আশা করেন তিনি।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নবগঠিত শ্রমিক দলের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান, সদস্যসচিব শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close