শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নাশকতা মোকাবিলায় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ বিএনপির      ● যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়, ৯ লাখ ৬০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন      ● রাজধানীসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন      ● গোপালগঞ্জে বিএনপির হাতে আওয়ামী লীগ পুনর্বাসন!      ● শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী      ● ফিফায় সাইবার হামলা, ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্য চুরি      ● এবার পিতৃত্বকালীন ছুটি চালু করল থালাপতি বিজয়ের সরকার      ● বরিশালে ঐতিহাসিক চরমোনাই মাহফিল শুরু আগামীকাল      ● আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী      ● কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আলোচনায় ডা. সোহেল      ● মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০      ● আবারও চোখ রাঙাচ্ছে করোনা, চীনসহ ১৮ দেশে ছড়িয়েছে নতুন ভ্যারিয়েন্ট      
নাশকতা মোকাবিলায় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ বিএনপির
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১০:৫২ AM

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা মোকাবিলায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদার এবং নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বিএনপি। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা বজায় রাখা, অভ্যন্তরীণ বিরোধ নিরসন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় রাখার ওপর গুরুত্ব দিয়েছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব।

বুধবার ও বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে খুলনা ও ফরিদপুর বিভাগের নেতাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। সভায় স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি, নেতাকর্মীদের সক্রিয়তা, অভ্যন্তরীণ বিরোধ ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে গোপালগঞ্জের ঘটনাকে সামনে রেখে নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়। কোনো পক্ষ যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়েও তৃণমূল নেতাদের সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, আইনমন্ত্রী আসাদুজ্জামান, যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা এবং ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। খুলনা ও ফরিদপুর বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী এবং নির্বাচিত সংসদ সদস্যরাও সভায় অংশ নেন।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   নাশকতা   রাজনৈতিক পরিস্থিতি   খুলনা বিভাগ   ফরিদপুর বিভাগ   গোপালগঞ্জ   সাংগঠনিক তৎপরতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close