শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● রাইড শেয়ারিংয়ে বিশৃঙ্খলা! সমাধান প্রয়োজন      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ক্লাবে এসআরবি ও এনবিআরের অভিযান      ● নতুন নাটকে সাদিয়া ইসলাম মৌ      ● শিল্পকারখানার মিটার চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার      ● ‘চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশকে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র’      ● নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার      ● পশুর চ্যানেলে নিখোঁজ জেলের মরদেহ       ● মাদক ও জুয়া বিরোধী সমাবেশ      ● বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব হলেন: রেজাউল করিম লিটন      ● স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠাবার্ষিকী      ● এডিপির বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মাঝে চিঠি বিতরণ      ● ‘হাম ও ডেঙ্গুঃ জনস্বাস্থ্য সুরক্ষায় নগর পরিকল্পনার ভূমিকা’       
মার্কিন ভিসা আবেদনকারীদের মিথ্যা তথ্য না দেওয়ার সতর্কবার্তা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১১:৩৩ AM

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকারের সময় কোনো ধরনের মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য না দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, কোনো আবেদনকারীর অতীতে অভিবাসন আইন লঙ্ঘনের ঘটনা থাকলে সে বিষয়ে কনস্যুলার কর্মকর্তাদের কাছে তথ্য থাকতে পারে। তাই ভিসা সাক্ষাৎকারে ভুল, মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করলে গুরুতর পরিণতি হতে পারে। এমনকি এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তির ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞাও আসতে পারে।

শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিসাসংক্রান্ত সতর্কবার্তায় এ তথ্য জানায় মার্কিন দূতাবাস।

সতর্কবার্তায় ভিসা আবেদনকারীদের উদ্দেশে বলা হয়, সাক্ষাৎকারের সময় কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীর অতীতের যেকোনো অভিবাসন-সংক্রান্ত আইন লঙ্ঘনের বিষয়ে আগে থেকেই অবগত থাকতে পারেন।

দূতাবাস জোর দিয়ে বলেছে, সাক্ষাৎকারের সময় কোনো তথ্য গোপন করা বা বিভ্রান্তিকর তথ্য দেওয়ার পরিবর্তে আবেদনকারীদের সত্য তথ্য দেওয়া উচিত। কোনো আবেদনকারী মিথ্যা তথ্য দিলে বা জাল নথিপত্র উপস্থাপন করলে তার ভিসা আবেদন বাতিল হতে পারে।

এ ছাড়া এমন কর্মকাণ্ডের কারণে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি বা স্থায়ী নিষেধাজ্ঞার মুখেও পড়তে হতে পারে বলে সতর্ক করেছে দূতাবাস।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  মার্কিন দূতাবাস   মার্কিন ভিসা   ভিসা আবেদন   ভিসা সাক্ষাৎকার   যুক্তরাষ্ট্রের ভিসা   অভিবাসন আইন   ভিসা সতর্কবার্তা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close