প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ২:৪২ পিএম

বিজয়ের মাস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু করবে দলটি। দুপুর ২টায় শুরু হতে যাওয়া সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৭ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ১ ডিসেম্বরের সমাবেশের মধ্য দিয়ে বিজয়ের মাসের কর্মসূচির উদ্বোধন করা হবে।
যৌথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমদ ও আমানউল্লাহ আমানসহ দলের নির্বাহী কমিটির সদস্য, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দ এবং ঢাকা জেলার দলীয় সংসদ সদস্যরাও সভায় অংশ নেন।
স্বদেশ প্রতিদিন/এস পি