সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুন, নিখোঁজ ২৯      ● রূপপুর থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ      ● নির্ধারিত সময়েই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা      ● আওয়ামী লীগের বিরুদ্ধে কালুখালীতে বিএনপির মোটর শোডাউন ও বিক্ষোভ      ● পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক       ● খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে      ● শ্রমিকদের বেতন বাড়লে বাড়ানো যাবে না বাড়িভাড়া, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর      ● রামুতে ট্রেন-সিএনজি সংঘর্ষ: চিকিৎসাধীন তানিয়ার মৃত্যু, প্রাণহানি বেড়ে ৫      ● ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১তম বর্ষে পদার্পণ      ● রায়পুরে ভাড়া বাসার মাটির নিচে ১১ আইইডি      ● গ্রেপ্তার এনসিপি নেতাকে নিতে থানায় উত্তেজনা      ● যুক্তরাষ্ট্রে ‘খালেদা জিয়া ওয়ে’      
সন্ত্রাসবিরোধী মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
নুরুল ইসলাম
প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৩ পিএম

কুমিল্লার দেবিদ্বারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন শ্রমিক লীগের ইউসুফপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পীর মহেশপুর গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশের উপপরিদর্শক (এসআই) পাভেলসহ সঙ্গীয় ফোর্স তাঁকে গ্রেপ্তার করে। নুরুল ইসলাম ওই গ্রামের জয়দল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গত ১ আগস্ট কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ইউসুফপুর বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় পরদিন ২ আগস্ট সন্ত্রাসবিরোধী আইনে দেবিদ্বার থানায় একটি মামলা করা হয়।

মামলায় ২৩ জনকে এজাহারনামীয় আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়। ওই মামলায় নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেলে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close