সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শ্রমিকদের বেতন বাড়লে বাড়ানো যাবে না বাড়িভাড়া, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর      ● রামুতে ট্রেন-সিএনজি সংঘর্ষ: চিকিৎসাধীন তানিয়ার মৃত্যু, প্রাণহানি বেড়ে ৫      ● ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১তম বর্ষে পদার্পণ      ● রায়পুরে ভাড়া বাসার মাটির নিচে ১১ আইইডি      ● গ্রেপ্তার এনসিপি নেতাকে নিতে থানায় উত্তেজনা      ● যুক্তরাষ্ট্রে ‘খালেদা জিয়া ওয়ে’      ● কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে ইনু-লতিফ      ● সচিবালয়ে প্রধানমন্ত্রী-এনসিপি বৈঠক আজ      ● রুশ হামলার ১৪ ঘণ্টা পর শিশুকে জীবিত উদ্ধার      ● আশুলিয়ায় বাস ভাঙচুরের চেষ্টায় ছত্রভঙ্গ শ্রমিকেরা      ● শাহজালাল বিমানবন্দরে ১৮ স্বর্ণের বার উদ্ধার      ● হাজারো পুণ্যার্থী ও দর্শনার্থীতে মুখরিত দুবলার রাস উৎসব      
শ্রমিকদের বেতন বাড়লে বাড়ানো যাবে না বাড়িভাড়া, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
প্রতিনিধি, সাভার (ঢাকা)
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:১৪ পিএম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির পর শ্রমিক অধ্যুষিত এলাকায় কোনো বাড়ির মালিক বাসাভাড়া বাড়াতে পারবেন না বলে সতর্ক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নির্দেশনা অমান্য করে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২২ নভেম্বর) বিকেলে সাভার পৌরসভা কার্যালয়ে চলমান শ্রমিক আন্দোলন ও পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে আলোচনার মাধ্যমে বেতন বৃদ্ধির বিষয়টি সুরাহা হচ্ছে। তবে শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে যাতে কোনো বাড়ির মালিক অযৌক্তিকভাবে বাসাভাড়া বাড়াতে না পারেন, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ সময় তিনি স্থানীয় প্রশাসনকে বিষয়টি মনিটরিং করার নির্দেশনা দেন এবং শ্রমিকদেরও এ বিষয়ে প্রশাসনকে অবহিত করার পরামর্শ দেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, শ্রমিক অধ্যুষিত শিল্পাঞ্চলগুলোতে চলমান কিছু অস্থিরতা ও অসন্তোষের পেছনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কিছু নেতাকর্মীর ইন্ধন রয়েছে। এসব কার্যক্রমে জড়িতদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

সাভার পৌরসভায় আয়োজিত এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা।









স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  পোশাক শ্রমিক   বাড়িভাড়া   শ্রমিক আন্দোলন   মীর শাহে আলম   সাভার   স্থানীয় সরকার   আইনগত ব্যবস্থা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close