সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গ্রেপ্তার এনসিপি নেতাকে নিতে থানায় উত্তেজনা      ● যুক্তরাষ্ট্রে ‘খালেদা জিয়া ওয়ে’      ● কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে ইনু-লতিফ      ● সচিবালয়ে প্রধানমন্ত্রী-এনসিপি বৈঠক আজ      ● রুশ হামলার ১৪ ঘণ্টা পর শিশুকে জীবিত উদ্ধার      ● আশুলিয়ায় বাস ভাঙচুরের চেষ্টায় ছত্রভঙ্গ শ্রমিকেরা      ● শাহজালাল বিমানবন্দরে ১৮ স্বর্ণের বার উদ্ধার      ● হাজারো পুণ্যার্থী ও দর্শনার্থীতে মুখরিত দুবলার রাস উৎসব      ● মুলাদীতে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার      ● মুলাদীতে টানা বর্ষণে জমির ফসল নষ্ট, কৃষকের মাথায় হাত      ● মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরে গেজেট জারি      ● তেলের দাম কমলেও কাটছে না সরবরাহ-উদ্বেগ      
গ্রেপ্তার এনসিপি নেতাকে নিতে থানায় উত্তেজনা
কাজী মফিকুল ইসলাম, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:৩৯ AM

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ছায়েব আলীকে গ্রেপ্তারের পর থানা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে থানায় উত্তেজনা ও পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (২২ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার মোগড়া বাজার এলাকা থেকে ছায়েব আলীকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি এনসিপির মোগড়া ইউনিয়নের প্রধান সমন্বয়কারী এবং উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। গ্রেপ্তারের পর তাঁর সমর্থক, এনসিপির নেতাকর্মী ও পরিবারের সদস্যরা থানায় গিয়ে তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধাওয়ার মুখে বিক্ষোভকারীরা ঘটনাস্থল ছাড়েন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানার একটি বিস্ফোরক মামলার আসামি হিসেবে ছায়েব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে থানায় ঢুকে তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়। গ্রেপ্তারের পর রাতেই তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  আখাউড়া   ব্রাহ্মণবাড়িয়া   এনসিপি   ছায়েব আলী   গ্রেপ্তার   বিস্ফোরক মামলা   থানা   পুলিশের সঙ্গে ধস্তাধস্তি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close