সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে শ্রমিক সমাবেশ ও মিছিল      ● সন্ত্রাসবিরোধী মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার      ● স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগ      ● ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির পরিচ্ছন্নতা অভিযান      ● ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর      ● ডিএসসিসিতে ১২ দিনব্যাপী এডিস মশার লার্ভা জরিপ শুরু      ● ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ১০ম বর্ষপূর্তি উদযাপন      ● বোরকা পরে ভূমি অফিসে গোপনে ডিসি       ● বিমান চলাচলে মার্কিন নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক আদালতে ইরান      ● চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর      ● পৌরসভার অনুমোদিত প্ল্যান ছাড়াই বহুতল ভবন নির্মাণের অভিযোগ      ● তিন খুনের তদন্তে নতুন মোড়      
আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে শ্রমিক সমাবেশ ও মিছিল
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৭ পিএম

দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র, দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সোমবার বিকেলে গাইবান্ধায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গাইবান্ধা জেলা শ্রমিক দল এ শ্রমিক সমাবেশ ও মিছিলের আয়োজন করে। শ্রমিক সমাবেশে জেলা ও উপজেলা বিএনপিসহ সাত উপজেলার শ্রমিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।

জেলা শ্রমিক দলের সভাপতি অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকুর সভাপতিত্বে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক এবং বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল।

জেলা সংগঠনের সাধারণ সম্পাদক এসএম হুনান হক্কানীর সঞ্চালনায় শ্রমিক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শ্রমিক দলের জাহিদ হাসান বিপুল, শামসুল আলম বকসী, জাহাঙ্গীর আলম, ওয়াহেদুল আলম প্রবাল, আবু জাহের শিপুল, শহিদুল ইসলাম রাজা, আব্দুল মান্নাফ সরকার প্রমুখ।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close