সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রায়পুরে ভাড়া বাসার মাটির নিচে ১১ আইইডি      ● গ্রেপ্তার এনসিপি নেতাকে নিতে থানায় উত্তেজনা      ● যুক্তরাষ্ট্রে ‘খালেদা জিয়া ওয়ে’      ● কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে ইনু-লতিফ      ● সচিবালয়ে প্রধানমন্ত্রী-এনসিপি বৈঠক আজ      ● রুশ হামলার ১৪ ঘণ্টা পর শিশুকে জীবিত উদ্ধার      ● আশুলিয়ায় বাস ভাঙচুরের চেষ্টায় ছত্রভঙ্গ শ্রমিকেরা      ● শাহজালাল বিমানবন্দরে ১৮ স্বর্ণের বার উদ্ধার      ● হাজারো পুণ্যার্থী ও দর্শনার্থীতে মুখরিত দুবলার রাস উৎসব      ● মুলাদীতে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার      ● মুলাদীতে টানা বর্ষণে জমির ফসল নষ্ট, কৃষকের মাথায় হাত      ● মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরে গেজেট জারি      
রায়পুরে ভাড়া বাসার মাটির নিচে ১১ আইইডি
রুদ্র আরিফ, রায়পুর (লক্ষ্মীপুর)
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:৫৪ AM

লক্ষ্মীপুরের রায়পুরে স্থানীয় লোকজনের হাতে আটক হওয়া নব্য জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন ওরফে ‘বোমারু মামুনের’ প্রকৃত পরিচয় পাঁচ দিনের রিমান্ডে বেরিয়ে এসেছে। পরিচয় গোপন করে প্রায় দুই মাস ধরে উপজেলার একটি ভাড়া বাসায় আত্মগোপনে ছিলেন তিনি। ওই বাসার উঠানের মাটির নিচে গর্ত থেকে ১১টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয় লোকজন তাকে ধাওয়া করেন। এ সময় পালানোর চেষ্টা করে একটি ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। আটকের পর তিনি নিজের নাম সাইফুল ইসলাম সুজন এবং বাড়ি ভোলা সদর বলে পরিচয় দেন।

পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। গত ১৭ নভেম্বর তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রায়পুর থানায় জিজ্ঞাসাবাদে তার প্রকৃত পরিচয় বেরিয়ে আসে। তিনি নব্য জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন, যিনি ‘বোমারু মামুন’ নামে পরিচিত।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, মামুনের ভাড়া বাসার উঠানের মাটির নিচে গর্ত থেকে ১১টি আইইডি উদ্ধার করা হয়। গত ১২ নভেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল সেগুলো নিষ্ক্রিয় করে। বিস্ফোরক আইনে করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলার তথ্য পাওয়া গেছে। তাকে পুলিশের স্পেশাল রেসপন্স টেররিজম ইউনিটের (এসআরইউ) কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারের প্রায় দুই মাস আগে পরিচয় গোপন করে ওই বাসা ভাড়া নেন মামুন। সেখানে এক নারী ও এক পুরুষের সঙ্গে বসবাস করতেন তিনি। বাড়ির মালিককে তারা জানিয়েছিলেন, চর এলাকায় পোলট্রি খামার করবেন।

পুলিশের বরাতে জানা যায়, ২০১৭ সালের ৩১ ডিসেম্বর ঢাকার উত্তরা থেকে গ্রেফতার হয়েছিলেন মামুন। তখন তার বয়স ছিল ২১ বছর। ঢাকার একটি হোটেলে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। সে সময় পুলিশ জানিয়েছিল, তিনি নব্য জেএমবির শুরা কাউন্সিলের সদস্য ছিলেন। পরে ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান তিনি।

তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে জানা যায়, গত বছরের ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে বোমা তৈরি ও বিস্ফোরণের ঘটনায় মামুন ও তার সহযোগী মোহাম্মদ আরিফ ওরফে ইমরানের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছেন তদন্তকারীরা। এসব ঘটনার মধ্যে রয়েছে কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় বোমা তৈরির সময় বিস্ফোরণ এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে যাত্রাবাড়ীতে পুলিশের তল্লাশির সময় এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার ঘটনা।

পাঁচ দিনের রিমান্ড শেষে গত শনিবার তাকে আদালতে হাজির করা হয়। তবে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  রায়পুর   লক্ষ্মীপুর   বোমারু মামুন   নব্য জেএমবি   আইইডি উদ্ধার   বিস্ফোরক মামলা   জঙ্গি   পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close