শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি দোলন ৭ দিনের রিমান্ডে      ● রাস পূজায় সুন্দরবনে কঠোর নিরাপত্তা, নির্ধারিত ৫ নৌপথ      ● পটুয়াখালীতে বাণিজ্য মেলার অনুমতি স্থগিত      ● আখাউড়ায় নানা আয়োজনে তারেক রহমানের জন্মদিন পালন      ● কক্সবাজারে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রীসহ নিহত ৪      ● ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে শাস্তি পেলেন হৃদয়      ● পদ্মার দুই পাঙ্গাশ ২১ হাজারে বিক্রি      ● ইউপি নির্বাচনের তালিকা থেকে বাদ আনোয়ারার দুই ইউনিয়ন      ● অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির      ● শরদ কাপুরের দুঃসময়ে সাড়া দিলেন শাহরুখ খান      ● মা হলেন অভিনেত্রী সামান্থা      
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি দোলন ৭ দিনের রিমান্ডে
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬:৪৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন, সাবেক সচিব মো. মিজানুর রহমানসহ তিনজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাদের মধ্যে দোলনের ৭ দিন এবং অপর দুই আসামির চারদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন। শুনানি শেষে ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

রিমান্ডপ্রাপ্ত অপর আসামি হলেন ছোটপর্দার অভিনেতা মো. আরিফ মাহমুদ তমাল।

পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, গত ২২ মে ধানমন্ডির ৩২ নম্বর সেতুর উত্তর পাশে নিষিদ্ধ ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ২০০ থেকে ২৭৪ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিতে জড়ো হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় কয়েকজনকে আটক করা হয়।

তদন্ত কর্মকর্তার আবেদনে অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। এসব কর্মকাণ্ড পরিচালনার জন্য তারা অর্থ ও অস্ত্র সংগ্রহ করে মাঠপর্যায়ের কর্মী ও সন্ত্রাসীদের কাছে সরবরাহ করতেন। এ ছাড়া মামলার পলাতক আসামিদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে বলেও দাবি পুলিশের।

পুলিশের দাবি, আসামিদের জিজ্ঞাসাবাদ করে পলাতক ব্যক্তিদের পরিচয় ও অবস্থান, অর্থের উৎস এবং অস্ত্র ও অর্থ সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করা প্রয়োজন। একই সঙ্গে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অর্থ ও অস্ত্র উদ্ধার এবং অন্য জড়িতদের গ্রেফতারের জন্য রিমান্ড চাওয়া হয়।

মামলাটি ২০১৬ সালের ২৩ মে ধানমন্ডি থানায় দায়ের করা হয় বলে পুলিশি আবেদনে উল্লেখ করা হয়েছে। এতে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close