বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● জাহাংগীর-ধনঞ্জয়ের বিচার শুরুর আদেশ ২ ডিসেম্বর      ● বাঁশখালীতে বন কর্মকর্তা-কর্মচারীর ওপর হামলা, কারাগারে ৪ আসামি       ● বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু, সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী      ● বান্দরবানে দুর্গম পাহাড়ি পাড়ায় ২৬ পরিবারকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল সেনাবাহিনী       ● বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা      ● আখাউড়ায় জ্বরের প্রাদুর্ভাব বৃদ্ধি      ● সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে ৫০০ কম্বল বিতরণ করল আশা      ● ধুনটে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার      ● মির্জাগঞ্জে বসতঘরে অগ্নিসংযোগ বসত পুড়ে ছাই প্রতিবাদে মানববন্ধন      ● ইউপি নির্বাচন শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হবে: সিইসি      ● জামালপুরে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদলের কর্মসূচি      ● সিরাজগ‌ঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড      
জাহাংগীর-ধনঞ্জয়ের বিচার শুরুর আদেশ ২ ডিসেম্বর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪:৪৫ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করা হবে কি না, সে বিষয়ে আদেশের জন্য আগামী ২ ডিসেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বুধবার (১৮ নভেম্বর) রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল এ দিন নির্ধারণ করেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় জাহাংগীর আলম স্বরাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় আন্দোলন দমনের পরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত বৈঠকে অংশ নিতেন। কারফিউ জারিসহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে ছাত্র-জনতার ওপর দমন-পীড়নে দুই আসামির সংশ্লিষ্টতার পর্যাপ্ত প্রমাণ রয়েছে বলেও দাবি করেন তিনি। রাষ্ট্রপক্ষ তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানায়।

অন্যদিকে জাহাংগীর আলমের আইনজীবী মো. মজিবুর রহমান বলেন, তাঁর মক্কেল সরকারি দায়িত্ব পালন করেছেন এবং সংশ্লিষ্ট বৈঠকগুলোতে বাধ্য হয়ে অংশ নিয়েছেন। পলাতক ধনঞ্জয় কুমার দাসের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেনও অভিযোগ অস্বীকার করে তাঁকে অব্যাহতির আবেদন জানান। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের পাল্টা যুক্তিও শোনেন ট্রাইব্যুনাল। এর আগে গত ২৭ আগস্ট দুই আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে হত্যাযজ্ঞে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  জাহাংগীর আলম   ধনঞ্জয় কুমার দাস   আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল   জুলাই গণঅভ্যুত্থান   মানবতাবিরোধী অপরাধ   বিচার শুরু   অভিযোগ গঠন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close