শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর      ● ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ২ কর্মী গ্রেপ্তার      ● ঢাকার ধানমন্ডিতে ফ্ল্যাটে আগুন, মা-ছেলের মৃত্যু      ● ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ২৯৯ জন গ্রেপ্তার      ● ইরাকে বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিহত ৪      ● জাপানে ভারী তুষারপাতে আটকা ১৫০০ মানুষ, বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকশ পরিবার      ● ২০২৪ সালে দেশের স্বাধীনতা রক্ষা করেছে জনগণ : প্রধানমন্ত্রী      ● ঠাকুরগাঁওয়ে কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা      ● পাবনা-ঢাকা ট্রেনের যাত্রার শুরুতেই সফলতা      ● মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপের চেষ্টা, যুবক আটক      ● ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, ঘাটে ফিরেছে শত শত ট্রলার      ● সুন্দরবনে মাছ-কাঁকড়া ধরতে যেতে পারছেন না জেলেরা, জীবিকা নিয়ে শঙ্কা      
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬:২৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ২৯ নভেম্বর। এদিন মামলার চার আসামির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির কথা রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার হবে দুই পৃথক আদালতে।

শনিবার (২১ নভেম্বর) অপ্রতিম হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. কাইমুল হক রিংকু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলার চার্জশিট গ্রহণ করা হয়েছে। আসামিরা জেলে আছে। আগামী ২৯ নভেম্বর চার্জ গঠনের মধ্য দিয়ে অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। অপ্রাপ্তবয়স্ক ২ জনের বিচার হবে জুভেনাইল কোর্টে ও প্রাপ্তবয়স্ক ২ জনের বিচার হবে কুমিল্লার সেশন কোর্টে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আসামিপক্ষ মানবাধিকার সংগঠন থেকে আইনজীবী নিযুক্ত করার চেষ্টা করছে। আমরা আমাদের মতো কাজ করে যাব।

অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, কুমিল্লা জেলা আদালতে ২৯ নভেম্বর মামলার চার্জ গঠন করা হবে। প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্কদের আলাদা আলাদা কোর্টে বিচার হবে।

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়াবাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close