সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অপরাধীদের আশ্রয় না দিয়ে হস্তান্তর করুন, ভারতকে দুদু      ● ক্রিকেট এগিয়ে নিতে ফোকাস চান ক্রীড়া প্রতিমন্ত্রী      ● চিকিৎসা দিতে গিয়ে নিজেরাই ‘ঝুঁকিতে’ বদরগঞ্জের চিকিৎসক-নার্সরা      ● জুলাই-আগস্টে ঋণের কিস্তি-সুদে গেছে ৮ হাজার ৬২৬ কোটি      ● আল-আকসায় ইসরাইলিদের প্রবেশ ঘিরে বাড়ল নিরাপত্তা      ● মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার      ● ৮১৭ প্রার্থীর নিয়োগপত্র নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী      ● জাপান, তুরস্ক ও সৌদি আরব সফর করতে পারেন প্রধানমন্ত্রী      ● কুমিল্লায় পিস্তল ও ম্যাগাজিনসহ দুই যুবক গ্রেপ্তার      ● জলাতঙ্ক প্রতিরোধে টিকাদান ও সচেতনতা বাড়ানোর আহ্বান      ● গান-কবিতা-আবৃত্তিতে কুমিল্লায় ‘শরতের বৈঠকি আড্ডা’      ● কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন, প্লাবনের শঙ্কা      
অপরাধীদের আশ্রয় না দিয়ে হস্তান্তর করুন, ভারতকে দুদু
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৮ পিএম

বাংলাদেশের আইনে অপরাধী ও দণ্ডিত ব্যক্তিদের আশ্রয় না দিয়ে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ আহ্বান জানান। দেশব্যাপী পরিকল্পিত অগ্নিসংযোগ ও ইস্যুবিহীন দাবির নামে নৈরাজ্যের প্রতিবাদে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ এ সমাবেশের আয়োজন করে।

শামসুজ্জামান দুদু বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র যারা বিপন্ন করেছিল, তাদের পার্শ্ববর্তী (দেশ) রক্ষা করেছে। শুধু রক্ষা না, সেই দল এবং সেই নেত্রীর সঙ্গে ভারত বিশেষভাবে সহযোগিতামূলক আচরণ করেছে।’

তিনি আরও বলেন, ‘কেউ সীমান্ত অতিক্রম করলে তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা যেতে পারে। কিন্তু তাকে হত্যা করা যায় না।’

ভারত গণতন্ত্রের কথা বললেও অপরাধীদের জায়গা দিচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, বাংলাদেশকে রক্ষা করতে হলে গণতন্ত্র ও স্বাধীনতাকে রক্ষা করতে হবে।

এ জন্য বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন বলেও মন্তব্য করেন তিনি। স্বাভাবিক বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য তার আকাঙ্ক্ষা ও উদ্দেশ্য সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে বলে দাবি করেন দুদু।

জাতিসংঘের সাধারণ পরিষদে তারেক রহমানের দেওয়া ভাষণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া তার ভাষণ সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। তারেক রহমানকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় মিথ্যা ও অপপ্রচার চালানোর চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা।

সমাবেশে বিএনপির দপ্তর (সংযুক্ত) ও কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এসকে সাদি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  শামসুজ্জামান দুদু   বিএনপি   ভারত   বাংলাদেশ-ভারত সম্পর্ক   অপরাধী হস্তান্তর   বিএনপি নেতা   জাতীয় প্রেস ক্লাব   বিক্ষোভ সমাবেশ   তারেক রহমান   বাংলাদেশের রাজনীতি   রাজনৈতিক বক্তব্য   রাজনৈতিক সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close