বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ডিসেম্বরে দেশে ফিরতে চান হাসিনা, কতটা বাস্তবসম্মত      ● বুয়েটের ১৫০ বছর ও ১৪তম মহাপুনর্মিলনী জানুয়ারিতে      ● রমজানে ১১ নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা      ● কীর্তনখোলায় বিআইডব্লিউটিএর জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন ভেঙে বার্জ ক্ষতিগ্রস্ত      ● মঠবাড়িয়ায় সুপারি বাগান হতে কৃষকের লাশ উদ্ধার      ● বেড়ায় প্রতিদিনের সংবাদ পত্রিকার সাংবাদিককে জবাই ও গুলি করে হত্যার হুমকি      ● ভোরের কুয়াশায় শীতের আগমনী বার্তা, দুশ্চিন্তায় তিস্তাপারের মানুষ      ● কুমিল্লায় মাকে হত্যা -মেয়েকে ধর্ষণ ও হত্যার ঘটনায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড      ● ১১ বছরের শিশুকে ধর্ষণ, মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড      ● সেন্টমার্টিনের ৩ শতাধিক হোটেল-রিসোর্টে নেই ফায়ার সার্ভিসের ছাড়পত্র      ● ঝালকাঠিতে গাঁজা ও ইয়াবাসহ যুবককে ১ বছরের বেশি কারাদণ্ড      ● নজরুল বর্ষের প্রতিযোগিতায় রাজারহাটের জয়জয়কার, বিভাগীয় পর্যায়ে প্রথম তিন শিক্ষার্থী      
ডিসেম্বরে দেশে ফিরতে চান হাসিনা, কতটা বাস্তবসম্মত
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৩:২৪ পিএম

আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে তিনি আত্মবিশ্বাসী বলে নির্বাসিত আওয়ামী লীগ নেতাদের বরাত দিয়ে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। তবে তার দেশে ফেরার পথে রয়েছে আইনি ও রাজনৈতিক জটিলতা। চলতি সপ্তাহে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে মৃত্যুদণ্ড দেন।

গার্ডিয়ানকে নির্বাসিত আওয়ামী লীগের কয়েকজন নেতা জানিয়েছেন, শেখ হাসিনার দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে দলের কয়েকজন নেতা ইতোমধ্যে বাংলাদেশে ফিরেছেন। সোমবার তার পক্ষে এক ব্রিটিশ আইনজীবী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে চিঠি পাঠান। তবে ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম বলেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে তার নতুন পাসপোর্ট পাওয়ার আইনি সুযোগ নেই। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও জানিয়েছেন, শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না। তিনি দেশে ফিরতে চাইলে ভারত-বাংলাদেশ বন্দিবিনিময় চুক্তির আওতায় ফিরতে হবে।

এদিকে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি রাজনৈতিক স্টান্টবাজি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তার মতে, কর্মীদের চাঙা করা ও দেশে অস্থিরতা তৈরির উদ্দেশ্যে এমন বক্তব্য দেওয়া হচ্ছে। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালও বলেছেন, দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে আওয়ামী লীগের অবশিষ্ট নেতাকর্মীরা এসব অপপ্রচার ছড়াচ্ছেন। অন্যদিকে শেখ হাসিনা এপিকে ই-মেইলে বলেছেন, ‘মৃত্যুই যদি আমার নিয়তি হয়, তাহলে আমি নিজের দেশের মাটিতে, নিজের মানুষের মধ্যে মরতে চাই।’







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  শেখ হাসিনা   শেখ হাসিনার দেশে ফেরা   ডিসেম্বর   আওয়ামী লীগ   দ্য গার্ডিয়ান   পাসপোর্ট আবেদন   জাতীয় পরিচয়পত্র   ভারত-বাংলাদেশ সম্পর্ক   বন্দিবিনিময় চুক্তি   মৃত্যুদণ্ড   আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুন�  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close