মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে তারেক রহমানের সরকার : ড. এম এ কাইয়ুম      ● আখাউড়ায় মাঠজুড়ে সুগন্ধি কালিজিরা ধানের সমারোহ      ● আখাউড়ায় মাঠজুড়ে সুগন্ধি কালিজিরা ধানের সমারোহ      ● আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন      ● কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● মাগুরায় মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা ও নিরাপদ মাছ চাষ বিষয়ে প্রশিক্ষণ      ● ভালুকায় বেকারিতে অভিযান, মালিককে এক লাখ টাকা জরিমানা      ● মোংলায় পশুর নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার      ● কুড়িগ্রামে পৌর কর্মচারী মনসুর আলী হত্যা, আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ      ● ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৫      ● ফরিদপুরে আওয়ামী লীগের হরতাল-অবরোধের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল      ● খেলাপি ঋণ আদায়ে পুলিশ-বিএবি ত্রৈমাসিক সমন্বয় সভার প্রস্তাব      
ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে তারেক রহমানের সরকার : ড. এম এ কাইয়ুম
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:৫৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিগত ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম।

তিনি বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে দেশের শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ধ্বংসের মুখে পড়েছিল। বিশেষ করে কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। এমন একটি পরিস্থিতি থেকে রাষ্ট্রকে পুনর্গঠন করা সহজ কাজ নয়। তারপরও প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন ও দেশের অর্থনৈতিক সক্ষমতা ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করছেন।

আজ খিলবাড়ীরটেক ইসলামিয়া উচ্চ বিদ্যালয় আয়োজিত ৪৫তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট প্রসঙ্গে ড. এম এ কাইয়ুম বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি ও ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাবে গ্যাস-বিদ্যুৎ খাতে সংকট তৈরি হয়েছিল। বর্তমান সরকার সেই সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে। বাপেক্সের কার্যক্রম নতুন করে গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কুইক রেন্টালনির্ভরতা ও দুর্নীতি কমিয়ে সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে জ্বালানি খাতে দেশের সক্ষমতা আরও বাড়বে।

শিক্ষা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন করে গড়ে তুলতে ধর্মীয় শিক্ষারও প্রয়োজন রয়েছে।

ঢাকা-১১ আসনের মাটিও গণমানুষের নেতা ড. এম এ কাইয়ুম বলেন, লেখাপড়ার পাশাপাশি ধর্মীয় শিক্ষা মানুষের মধ্যে শালীনতা, নৈতিকতা ও দায়িত্ববোধ তৈরি করে। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত একজন মানুষ বাবা-মা ও শিক্ষকদের সঙ্গে কখনো খারাপ আচরণ করতে পারে না। আইনের চোখ ফাঁকি দেওয়া সম্ভব হলেও বিবেকের চোখ ফাঁকি দেওয়া যায় না। ধর্মীয় শিক্ষা মানুষকে সেই বিবেকবোধ জাগ্রত করতে সহায়তা করে।

তিনি আরও বলেন, ঢাকা-১১ আসনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষার জন্য শিক্ষক রাখার ব্যবস্থা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। নতুন প্রজন্মকে সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে এ উদ্যোগ অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছেন। তিনি নিজেও সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন এবং জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close