মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কপ-৩১ থেকে বাংলাদেশের ন্যায্য হিস্যা পাওয়ার আশা রিজভীর      ● মাদ্রাসায় আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্ট, ৪ জনের অবস্থা গুরুতর      ● ফরিদপুরে বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু      ● ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● পরিবেশ অধিদপ্তরের মোবাইলকোর্টে পরিবেশ দূষণকারী ১০ কারখানা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন      ● অর্থপাচার: এশিয়ার শীর্ষ ১০-এ বাংলাদেশ      ● ইরান যুদ্ধের দায়ে অভিশংসনের মুখে হেগসেথ      ● সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে আবারও হামলা      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● ইউক্রেনের হামলায় রাশিয়ার তেল শোধনাগারে বড় অগ্নিকাণ্ড      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর তুরস্ক সফর শুরু      ● নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, বার্ন ইনস্টিটিউটে ৬৩ শিক্ষার্থী      
কপ-৩১ থেকে বাংলাদেশের ন্যায্য হিস্যা পাওয়ার আশা রিজভীর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:০৩ পিএম

তুরস্কের আনতালিয়ায় শুরু হওয়া জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১ থেকে বাংলাদেশ ন্যায্য হিস্যা পাবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধিদলের তুরস্ক যাত্রার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রত্যাশার কথা জানান।

রিজভী বলেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবী ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি। এমন সময়ে প্রধানমন্ত্রীর সম্মেলনে অংশগ্রহণ তাৎপর্যপূর্ণ। তিনি তারেক রহমানকে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে নেওয়া উদ্যোগের কথা তুলে ধরেন। জলবায়ু পরিবর্তনের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বলেন, বাংলাদেশ কার্বন নিঃসরণ কম করলেও জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চল বেশি ক্ষতির মুখে পড়ছে। তিনি বলেন, ‘আমরা কোনো মার্সি চাই না। আমরা চাই ন্যায়বিচার হোক।’ অন্য দেশের কার্বন নিঃসরণের কারণে বাংলাদেশের যে ক্ষতি হচ্ছে, তা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  কপ-৩১   রুহুল কবির রিজভী   তারেক রহমান   জলবায়ু সম্মেলন   তুরস্ক   আনতালিয়া   বাংলাদেশের ন্যায্য হিস্যা   জলবায়ু পরিবর্তন   কার্বন নিঃসরণ   নুরুল ইসলাম মনি   বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close