শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে মিথ্যাচার চলবে না      ● পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু      ● শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা       ● স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল মেশিনের উদ্বোধন      ● পরিচ্ছন্নতা অভিযানে ধারাবাহিক কার্যক্রম      ● দাদনের টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে টলি মহাজনকে মারধর      ● ছয় মাসে ৩ হাজার ৩২৩ চিকিৎসক বদলি      ● কাঁঠালিয়ায় সংবর্ধনা পেলেন হাফেজ হাফিজুল ইসলাম      ● স্বদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক হলেন খুরশীদ আলম      ● ভ্রমণ খরচ বাড়ল বান্দরবানে      ● ৪৭ দিনেও সন্ধান নেই এসএসসি পরীক্ষার্থী রাহাতের      ● ছোট ফাঁসে ধ্বংস ইলিশের ভবিষ্যৎ      
ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে মিথ্যাচার চলবে না
প্রতিনিধি, পলাশ
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২২ পিএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী ক্ষমতার অপব্যবহারসহ মিথ্যাচার চালাচ্ছে। সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা হলরুমে দুস্থ-অসহায় ব্যক্তিদের মধ্যে নগদ অর্থ, সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আবদুল মঈন খান বলেন, বিএনপি জবাবদিহিমূলক সরকারে বিশ্বাস করে। তাই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়ে বিএনপি সরকারে এসেছে, কোনো ভুয়া ভোটে নয়।

তিনি আরও বলেন, দেশে গুটিকয়েক লোক মিথ্যা ও ধোঁকাবাজির আশ্রয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সুযোগ ব্যবহার করে মিথ্যাচার করবে—তা হতে দেওয়া যাবে না।

মন্ত্রী বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না, আইনের রাজনীতি করে। যারা আইনের অপব্যবহার করবে, তারা আইনের হাত থেকে ছাড় পাবে না।

অনুষ্ঠানে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নরসিংদী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকাম বাদশা, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close