মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রপ্তানি বাণিজ্যে সাইবার জালিয়াতি ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা      ● ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ২২ নভেম্বর পর্যন্ত, জরিমানা-সুদ মওকুফ      ● নবম শ্রেণি থেকে ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক : প্রধানমন্ত্রী      ● পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ১৮ দোকান ও ৫ বসতঘর      ● মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার      ● সীমান্তে নজরদারি জোরদার, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন ও নাইট ভিশন ক্যামেরা      ● সোনাইমুড়ীতে ডাকাতি মামলার আসামি নুর রহমান গ্রেপ্তার      ● চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকার অবৈধ মোবাইল জব্দ, আটক ১      ● ঝিকরগাছায় ওয়ান শুটারগান ও কার্তুজসহ যুবক গ্রেফতার      ● আখাউড়ায় কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ      ● রামেশ্বরপুর মৌলভী মকবুল উচ্চ বিদ্যালয়ে বিদায়ী শিক্ষক সংবর্ধনা      ● মোংলায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার      
বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৫ পিএম আপডেট: ২৭.০৯.২০২৬ ৩:৫০ PM

গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রাম সংলগ্ন শিবপুর সড়কে একটি কালভার্টের নিচ থেকে বিদেশি পিস্তুল, দুই রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ৩টার দিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি) অভিযান চালিয়ে এসব উদ্ধার করে।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি বিশেষ দল শিবপুর সড়কের ওই কালভার্ট এলাকায় তল্লাশি চালায়। এ সময় কালভার্টের নিচে সাদা রঙের একটি প্লাস্টিকের কাটা বস্তা দেখতে পান অভিযানকারীরা। পরে বস্তার মুখ খুলে লাল রঙের একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তুল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

অভিযান শেষে উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close